২০১৯

১৫৩টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    ফারহান তার পরীক্ষার নম্বর মুয়াজ, বৃষ্টি আর মুরসালিনকে দেখালো, কিন্তু অন্য সবাই তাদের নিজেদেরটা লুকিয়ে রাখলো। মুয়াজ মনে করলো, “কমপক্ষে আমাদের মধ্যে দুইজনের নম্বর সমান।” বৃষ্টি মনে করলো, “আমি সবচেয়ে কম নম্বর পাইনি।” মুরসালিন মনে করলো, “আমি সবচেয়ে বেশি নম্বর পাইনি।”

    • সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে?
    • সবচেয়ে কম নম্বর কে পেয়েছে?
    যুক্তি
  2. ২

    OO একটি বৃত্তের কেন্দ্র। একটি সরলরেখা দুইটি পরস্পর সমান্তরাল রেখাকে XX ও YY বিন্দুতে ছেদ করে এবং OO বিন্দু দিয়ে যায়।

    দেয়া আছে, OX>OYOX > OY এবং XX বিন্দুটি বৃত্তের ভেতরে। প্রমাণ করো, YY বিন্দুটিও বৃত্তের ভেতরে।

    জ্যামিতি
  3. ৩

    কোন এক গণিত উৎসবে 72-টি মেডাল দেওয়া হয়েছিল। কিন্তু পরে হিসাব দেওয়ার সময় দেখা গেল, সুমন রিসিটটি হারিয়ে ফেলেছে। তার মনে আছে, মেডালগুলোর মোট দামটা ছিল একটি 5 অঙ্কের সংখ্যা, এবং মাঝে তিনটি অঙ্কই ছিল 9. যদি সবগুলো মেডালের দাম একই এবং পূর্ণসংখ্যা হয়ে থাকে, তাহলে প্রতিটি মেডালের পিছনে কত টাকা খরচ হয়েছে?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ছয় বন্ধু একসাথে ডার্ট ছুঁড়ে মারার প্রতিযোগিতায় অংশ নেয়। ডার্ট খেলায় একটি বৃত্তাকার টার্গেটের দিকে ছুঁড়ে মারতে হয়, এবং কোন অংশে পরেছে তা অনুযায়ী স্কোর পাওয়া যায়। ডার্টের বোর্ডটিতে 12-টি অংশ আছে, যাদের মান 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো। আমাদের ছয় বন্ধুর প্রত্যেকের কাছে দুটি করে ডার্ট ছিল এবং ছোড়ার পর প্রতিটি ডার্ট ভিন্ন ভিন্ন অংশে গিয়ে পড়েছে। স্কোরগুলো হল:

    কম্বিনেটরিক্স · যুক্তি
  5. ৫
    তিহাম 16 points
    দীপ্ত 4 points
    সামিউর 7 points
    সাব্বির 11 points
    আশরাফুল 21 points
    • মাহির স্কোর কত?
    • 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
    যুক্তি · পাটিগণিত
  6. ৬

    চিত্রে ABCDABCD একটি আয়তক্ষেত্র এবং ACEFACEF একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 এবং ABCDABCD আয়তক্ষেত্রের পরিসীমা 62. আয়তক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্যের পার্থক্য কত?

    জ্যামিতি · বীজগণিত
  7. ৭

    In this figure ABCDABCD is a rectangle and ACEFACEF is a square. Area of the square is 625 and perimeter of the rectangle ABCDABCD is 62. What is the difference between two sides of rectangle?

    জ্যামিতি
  8. ৮

    যখন চমক তার অফিস থেকে বাসায় ড্রাইভ করে যায়, সে বর্ণমালাকে স্কুলে এবং তার স্ত্রী বহ্নিকে বিশ্ববিদ্যালয়ে নামায়। তারপর সে বিশ মিনিট ধরে পার্কে হাঁটে। (হ্যাঁ, সে ফর্মাল বেশভূষায়ই হাঁটে।) সবশেষে সে অফিসে যায়। তার যাত্রাপথের একটি সাধারণ ম্যাপ আঁকা যাক।

    বাসা →\to 4টি রাস্তা →\to স্কুল →\to 3টি রাস্তা →\to বিশ্ববিদ্যালয় →\to 5টি রাস্তা →\to পার্ক →\to 2টি রাস্তা →\to অফিস

    এখন তুমি তো চাইলে বের করতে পারবে চমক কয়টি উপায়ে তার অফিসে ড্রাইভ করে যেতে পারে, তাই না? কিন্তু চমক একটু ভুলোমোনা। সে তার বাসায় কিছু ভুলে রেখে আসতে পারে। সে বাসায় যে ভুলে রেখে এসেছে, সেটা কোন না কোন থামবার স্থানেই তার মনে পড়ে (যেমন স্কুল) এবং সেটা নিয়ে আসবার জন্য ফিরে যায়। তারপর আবার শুরু থেকে যাত্রা চালিয়ে যায়। চমক দিনে সর্বোচ্চ একটি জিনিস ভুলে, এবং সে অফিসে পৌঁছে গেলে যা ভুলে গেছে তা ফেরত নেবার জন্য ফিরে যায়না। এবার তার পক্ষে কতগুলো ভিন্ন ভিন্ন রাস্তা নেয়া সম্ভব?

    কম্বিনেটরিক্স
  9. ৯

    2,3,5,6,7,10,11,12,13,…2, 3, 5, 6, 7, 10, 11, 12, 13, \dots যদি সেসব স্বাভাবিক পূর্ণসংখ্যার ধারা হয় , যারা পূর্ণ বর্গ অথবা পূর্ণ ঘন সংখ্যা নয় , তবে 2019 তম পদ কোনটি?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    চিত্রে ছোট এবং বড় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 1 এবং 3. চিত্রের মত ছোট বৃত্তটি যদি বড় বৃত্তের চারপাশে বাম থেকে ডানে ঘুরে, বড় বৃত্তের পরিধির কতটুকু অংশ দিয়ে এটি যাবে?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো