২০১৯ জাতীয় · প্রাইমারি ৮/১০ EN

প্রশ্ন ৮

কম্বিনেটরিক্স BDMO ২০১৯ জাতীয়

যখন চমক তার অফিস থেকে বাসায় ড্রাইভ করে যায়, সে বর্ণমালাকে স্কুলে এবং তার স্ত্রী বহ্নিকে বিশ্ববিদ্যালয়ে নামায়। তারপর সে বিশ মিনিট ধরে পার্কে হাঁটে। (হ্যাঁ, সে ফর্মাল বেশভূষায়ই হাঁটে।) সবশেষে সে অফিসে যায়। তার যাত্রাপথের একটি সাধারণ ম্যাপ আঁকা যাক।

বাসা →\to 4টি রাস্তা →\to স্কুল →\to 3টি রাস্তা →\to বিশ্ববিদ্যালয় →\to 5টি রাস্তা →\to পার্ক →\to 2টি রাস্তা →\to অফিস

এখন তুমি তো চাইলে বের করতে পারবে চমক কয়টি উপায়ে তার অফিসে ড্রাইভ করে যেতে পারে, তাই না? কিন্তু চমক একটু ভুলোমোনা। সে তার বাসায় কিছু ভুলে রেখে আসতে পারে। সে বাসায় যে ভুলে রেখে এসেছে, সেটা কোন না কোন থামবার স্থানেই তার মনে পড়ে (যেমন স্কুল) এবং সেটা নিয়ে আসবার জন্য ফিরে যায়। তারপর আবার শুরু থেকে যাত্রা চালিয়ে যায়। চমক দিনে সর্বোচ্চ একটি জিনিস ভুলে, এবং সে অফিসে পৌঁছে গেলে যা ভুলে গেছে তা ফেরত নেবার জন্য ফিরে যায়না। এবার তার পক্ষে কতগুলো ভিন্ন ভিন্ন রাস্তা নেয়া সম্ভব?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো