২০১৯

১৬৩টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১১টি প্রশ্ন

প্রশ্নগুলো

১১টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    ফারহান তার পরীক্ষার নম্বর মুয়াজ, বৃষ্টি আর মুরসালিনকে দেখালো, কিন্তু অন্য সবাই তাদের নিজেদেরটা লুকিয়ে রাখলো। মুয়াজ মনে করলো, “কমপক্ষে আমাদের মধ্যে দুইজনের নম্বর সমান।” বৃষ্টি মনে করলো, “আমি সবচেয়ে কম নম্বর পাইনি।” মুরসালিন মনে করলো, “আমি সবচেয়ে বেশি নম্বর পাইনি।”

    • সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে?
    • সবচেয়ে কম নম্বর কে পেয়েছে?
    যুক্তি
  2. ২

    ছয় বন্ধু একসাথে ডার্ট ছুঁড়ে মারার প্রতিযোগিতায় অংশ নেয়। ডার্ট খেলায় একটি বৃত্তাকার টার্গেটের দিকে ছুঁড়ে মারতে হয়, এবং কোন অংশে পরেছে তা অনুযায়ী স্কোর পাওয়া যায়। ডার্টের বোর্ডটিতে 12-টি অংশ আছে, যাদের মান 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো। আমাদের ছয় বন্ধুর প্রত্যেকের কাছে দুটি করে ডার্ট ছিল এবং ছোড়ার পর প্রতিটি ডার্ট ভিন্ন ভিন্ন অংশে গিয়ে পড়েছে। স্কোরগুলো হল:

    তিহাম 16 points
    দীপ্ত 4 points
    সামিউর 7 points
    সাব্বির 11 points
    আশরাফুল 21 points
    • মাহির স্কোর কত?
    • 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
    যুক্তি · পাটিগণিত
  3. ৩

    চিত্রে ABCDABCD একটি আয়তক্ষেত্র এবং EFGHEFGH একটি সামান্তরিক। DIDI এবং EFEF পরস্পর লম্ব ও BKBK এবং HGHG পরস্পর লম্ব। চিত্রে দেয়া পরিমাপগুলো ব্যবহার করে, DIDI এর মান নির্ণয় কর।

    জ্যামিতি
  4. ৪

    nn একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যাতে 2019+n!2019 + n! একটি পূর্ণবর্গ। nn এর সকল সম্ভাব্য মান নির্ণয় কর। এখানে, n!=n×(n−1)×(n−2)×…×2×1n! = n \times (n - 1) \times (n - 2) \times \ldots \times 2 \times 1. উদাহরণস্বরূপ, 4!=4×3×2×1=244! = 4 \times 3 \times 2 \times 1 = 24.

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    2,3,5,6,7,10,11,12,13,…2, 3, 5, 6, 7, 10, 11, 12, 13, \ldots যদি সেসব স্বাভাবিক পূর্ণসংখ্যার ধারা হয়, যারা পূর্ণ বর্গ অথবা পূর্ণ ঘন সংখ্যা নয় , তবে 2019 তম পদ কোনটি?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  6. ৬

    চিত্রে ABCDABCD একটি ট্রাপিজিয়াম যাতে AB∣∣CDAB || CD. P,Q,R,SP, Q, R, S যথাক্রমে AB,BD,DC,CAAB, BD, DC, CA এর মধ্যবিন্দু। ACAC এবং BDBD OO বিন্দুতে ছেদ করে। △AOB\triangle AOB এর ক্ষেত্রফল 2019 এবং △COD\triangle COD এর ক্ষেত্রফল 2020. চতর্ভুজ PQRSPQRS এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  7. ৭

    দাবায় একটি নৌকা শুধু উপর-নিচ বা ডান-বামে যেতে পারে, কোণাকুণি নয়। আমরা একটি দাবার নৌকার তলার অংশটি লাল রঙ করে দিয়েছি। এখন সে যখন কোন চাল দেয়, তখন শুরু এবং শেষ ঘর ও তার মাঝামাঝি সব ঘরকে লাল রঙ করে ফেলে। প্রমাণ করো, একটি n×nn \times n দাবাবোর্ডের সবগুলি ঘরকে লাল রঙ করতে এমন একটি নৌকার কমপক্ষে 2n−12n - 1 টি চাল দিতে হবে।

    কম্বিনেটরিক্স
  8. ৮

    MM এবং NN দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যা যাতে MM এবং NN অসমান। MM এবং NN এর লসাগু হল M2−N2+MNM^2 - N^2 + MN. দেখাও যে MNMN একটি ঘন সংখ্যা।

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    কার্তেসীয় স্থানাংক ব্যবস্থায় চারটি বিন্দু (0,0),(20,0),(20,19)(0,0), (20,0), (20,19) এবং (0,19)(0,19) দিয়ে একটি আয়ত আঁকা হল। শুরুতে (0,0)(0,0) বিন্দুতে একটি বল (বলের আকার অগ্রাহ্য) আছে। বলটি (0,0)(0,0) বিন্দু থেকে (2,1)(2,1) বিন্দুর দিকে গতিশীল হল। (0,0)(0,0) বিন্দু থেকে (2,1)(2,1) বিন্দুর দূরত্ব যত, বলটি প্রতি সেকেন্ডে তত দূরত্ব অতিক্রম করে। বলটি আয়তের বাহুতে ধাক্কা খেলে প্রতিফলনের সূত্রমত প্রতিফলিত হয়। বলটি আয়তের কোনও কৌনিক বিন্দুতে ধাক্কা খেলেও প্রতিফলনের সূত্রমত যেদিক থেকে আসছিল সেদিকেই ফেরত যায়। এভাবে বলটি সবসময় আয়তের মধ্যেই থাকে। বলটি শুরু থেকে 2019 সেকেন্ড এর আগ পর্যন্ত কতবার আয়তের কোনো না কোনো কৌনিক বিন্দুতে ধাক্কা খাবে?

    সংখ্যাতত্ত্ব · জ্যামিতি
  10. ১০

    In the cartesian coordinate system, four points (0,0),(20,0),(20,19)(0, 0), (20, 0), (20, 19) and (0,19)(0, 19) are used as vertices to draw a rectangle. At first, a ball with negligible size is at the (0,0)(0, 0) point. It then started to move towards the point (2,1)(2, 1). Every second, the ball passes the amount of distance between (0,0)(0, 0) to (2,1)(2, 1). If it collides with one side of the rectangle, it follows the law of reflection and comes back to the rectangle. If it collides with a corner, it again follows the law of reflection and comes back in the direction it went in. Until the 2019th second, how many times will the ball collide with a corner point?

    সংখ্যাতত্ত্ব · জ্যামিতি
  11. ১১

    তিনটি একই কেন্দ্রবিশিষ্ট বৃত্ত ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 দেয়া আছে যাদের ব্যাসার্ধ যথাক্রমে r1,r2,r3r_1, r_2, r_3 যাতে r1+r3≥2r2r_1 + r_3 \ge 2r_2. এমন একটি রেখা অঙ্কন কর যেটা ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 কে যথাক্রমে A,B,CA, B, C বিন্দুতে ছেদ করে যাতে AB=BCAB = BC.

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো