২০১৯

১৫৯টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    এমন সব মৌলিক সংখ্যা বের কর যাদের বর্গকে দু'টি ধনাত্মক পূর্ণসংখ্যার ঘনের যোগফল হিসেবে লেখা যাবে।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    প্রমাণ কর, a,b,ca, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা হলে,

    abc+bca+cab≥2a+2b−2c\frac{a}{bc} + \frac{b}{ca} + \frac{c}{ab} \ge \frac{2}{a} + \frac{2}{b} - \frac{2}{c}

    বীজগণিত
  3. ৩

    α\alpha এবং ω\omega দু'টি বৃত্ত যাতে ω\omega, α\alpha এর কেন্দ্র দিয়ে যায়। বৃত্ত দুইটি AA এবং BB বিন্দুতে ছেদ করে। PP, ω\omega এর পরিধির ওপরে কোন বিন্দু। PAPA এবং PBPB, α\alpha কে আবার যথাক্রমে EE এবং FF বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, AB=EFAB = EF.

    জ্যামিতি
  4. ৪

    AA একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। x0n+x1n+x2n+…x_0^n + x_1^n + x_2^n + \dots অসীম ধারাটির সমষ্টির সম্ভাব্য মানগুলোর সেট বের করো যেখানে x0,x1,x2…x_0, x_1, x_2 \dots সবাই ধনাত্মক বাস্তব সংখ্যা যাতে x0+x1+x2+…x_0 + x_1 + x_2 + \dots অসীম ধারাটির সমষ্টি AA.

    বীজগণিত
  5. ৫

    প্রমাণ কর, সকল ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্যে আমরা {1,2,…,n}\{1, 2, \dots, n\} এর এমন একটি বিন্যাস খুঁজে পাব যাতে দু'টি সংখ্যার গড় তাদের মধ্যকার কোন সংখ্যার মধ্যে না থাকে। যেমন, {1,3,2,4}\{1, 3, 2, 4\} কাজ করে, কিন্তু {1,4,2,3}\{1, 4, 2, 3\} করেনা কারণ 2 সেখানে 1 ও 3 এর মাঝখানে।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    একটি ফাংশন f(x)f(x) কে nn বার ডিফারেন্সিয়েট করে যে ফাংশন পাওয়া যায় তাকে লেখা হয় f(n)(x)f^{(n)}(x) হিসাবে। f(x)=exxf(x) = \frac{e^x}{x} হলে,

    lim⁡n→∞f(n)(1)n!\lim_{n\to\infty} \frac{f^{(n)}(1)}{n!}

    এর মান বের করো।

    বীজগণিত
  7. ৭

    তিনটি একই কেন্দ্রবিশিষ্ট বৃত্ত ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 দেয়া আছে যাদের ব্যাসার্ধ যথাক্রমে r1,r2,r3r_1, r_2, r_3 যাতে r1+r3≥2r2r_1 + r_3 \ge 2r_2. এমন একটি রেখা অঙ্কন কর যেটা ω1,ω2,ω3\omega_1, \omega_2, \omega_3 কে যথাক্রমে A,B,CA, B, C বিন্দুতে ছেদ করে যাতে AB=BCAB = BC.

    জ্যামিতি
  8. ৮

    সকল স্বাভাবিক সংখ্যার সেট N\mathbb{N} কে সসীমসংখ্যক সাবসেটে ভাগ করা হয়েছে। প্রমাণ কর, এমন একটি সাবসেট SS আছে যাতে যেকোন স্বাভাবিক সংখ্যা nn এর জন্য SS এর মধ্যে nn এর অসীমসংখ্যক গুণিতক রয়েছে।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    ABCDABCD একটি উত্তল চতর্ভুজ। ∠BAC\angle BAC আর ∠BDC\angle BDC এর অন্তঃস্থ সমদ্বিখন্ডক PP বিন্দুতে ছেদ করে। ∠APB=∠CPD\angle APB = \angle CPD. প্রমাণ করো, AB+BD=AC+CDAB + BD = AC + CD.

    জ্যামিতি
  10. ১০

    দাবায় একটি সাধারণ ঘোড়া দুই ঘর সামনে এগিয়ে এক ঘর পাশে যায় যেকোন একদিকে। তাহনিকের মনে হলো যে খেলাটাকে একটু জম্পেশ বানানো দরকার, তাই সে যোদ্ধা নামে একটি নতুন ঘুঁটি বানাল। যোদ্ধা হয় তিন ঘর এগিয়ে এক ঘর পাশে যায় অথবা দুই ঘর এগিয়ে দুই ঘর পাশে যায় যেকোন দিকে।

    প্রমাণ কর যে, একটি 2020×20202020 \times 2020 দাবাবোর্ডে সর্বোচ্চ যে সংখ্যক যোদ্ধা রাখা যায় যাতে তারা একে অপরকে আক্রমণ না করে তা ঘরের সংখ্যার 2/52/5 অংশের সমান বা কম।

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো