২০১৮

৫৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · সেট ৫

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    ইশফাক স্যার 100 নম্বর এর একটি পরীক্ষা নিয়েছেন। তিনি সবসময় ছাত্রছাত্রীদের পূর্ণ সংখ্যায় নম্বর দেন, কিন্তু, তিনি কখনো কাউকে ফুল-মার্ক দেন না। ইশফাক স্যার ‘9’ অংক-টা কে পছন্দ করেন না। তাই, তিনি কাউকে এমন কোনো নম্বর দেন না যে সংখ্যাটাতে ‘9’ অংকটা আছে। এই পরীক্ষায় একটি ছাত্র সর্বোচ্চ কত মার্ক পেতে পারে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  2. ২

    একটি সামন্তরিক এর দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং এদের প্রত্যেকের দৈর্ঘ্য 5 cm। এই সামন্তরিকের সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল কত?

    জ্যামিতি
  3. ৩

    কোনো একদিন সূর্যোদয় হয় 5:57 AM এ; দিনের দৈর্ঘ্য যদি হয় 11 ঘন্টা 1 মিনিট, সূর্যাস্ত কয়টায় হবে?

    পাটিগণিত
  4. ৪

    32×43×54×65×⋯×20182017\frac{3}{2} \times \frac{4}{3} \times \frac{5}{4} \times \frac{6}{5} \times \cdots \times \frac{2018}{2017}

    গুণফল নির্ণয় কর।

    পাটিগণিত · বীজগণিত
  5. ৫

    বৃত্তের ব্যাসার্ধ 2 একক। বৃত্তের ব্যাস ABCDABCD বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক এবং E,FE, F যথাক্রমে DC,BCDC, BC এর মধ্যবিন্দু হলে ABCDABCD বর্গের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  6. ৬

    অনি কে বলা হয়েছিল একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে। কিন্তু সে ভুলে সংখ্যাটিকে 2 দিয়ে গুণ 60 করে পেল। সে যদি ঠিকমত ভাগ করতো তাহলে কতো উত্তর আসতো?

    পাটিগণিত
  7. ৭

    7a5b7a5b সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য যেখানে aa ও bb মৌলিক সংখ্যা। তাহলে a+b=?a + b = ?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    পাশের চিত্রে 1 নম্বর গিয়ারে দাঁত সংখ্যা 8 টি, 2 নম্বর গিয়ারে দাঁত সংখ্যা 24 টি এবং 3 নম্বর দাঁত সংখ্যা 16 টি। 1 নম্বর গিয়ারটি 6 বার ঘুরলে 3 নম্বর গিয়ারটি কয়বার ঘুরবে?

    পাটিগণিত
  9. ৯

    এটি একটি 4×34 \times 3 গ্রিড যা ডট দিয়ে দেখানো হয়েছে। কত ভাবে তুমি 4 টি ডট বাছাই করতে পারো , যেন তারা একটি বর্গক্ষেত্র তৈরি করে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  10. ১০

    S=123456789101112…9899100S = 123456789101112 \dots 9899100 এই বিশাল সংখ্যাটিতে 1,2,3,41, 2, 3, 4 অঙ্কগুলোর পরিমাণ যথাক্রমে a,b,c,da, b, c, d হলে a−b+c−d=?a - b + c - d = ?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো