২০১৮

৫৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · সেট ৫

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    ধর একটা কলম এলিনা 10 টাকায় কিনল। কিনে হিমুকে 20 টাকায় বিক্রি করল। এবার হিমু সেটা 40 টাকায় রিফাতকে বিক্রি করল। রিফাত সেটা আবার 80 টাকায় এলিনাকে বিক্রি করল। হিমুর কত লাভ হল?

    পাটিগণিত
  2. ২

    একটি 6 একক ব্যাসার্ধের বৃত্তে একটি ত্রিভুজ অন্তর্লিখিত আছে যেন ত্রিভুজটির একটি বাহু বৃত্তের ব্যাসের সমান হয়। ত্রিভুজটির ক্ষেত্রফল সর্বোচ্চ কত হবে?

    জ্যামিতি
  3. ৩

    পাশের চিত্রে 1 নম্বর গিয়ারে দাঁত সংখ্যা 8 টি, 2 নম্বর গিয়ারে দাঁত সংখ্যা 24 টি এবং 3 নম্বর দাঁত সংখ্যা 16 টি। 1 নম্বর গিয়ারটি 24 বার ঘুরলে 3 নম্বর গিয়ারটি কয়বার ঘুরবে?

    পাটিগণিত
  4. ৪

    ধর , S=11+22+33+44+⋯+20162016S = 1^1 + 2^2 + 3^3 + 4^4 + \dots + 2016^{2016}. SS কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    2016 এর কতটি উৎপাদক আছে যারা 7 দ্বারা বিভাজ্য নয়?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  6. ৬

    (x2−8x)∗(x2−8x+10)(x^2 - 8x)*(x^2 - 8x + 10) এর সর্বনিম্ন মান কত?

    বীজগণিত
  7. ৭

    ‘হয়ত’ গ্রহে কোন প্রশ্নের তিনটি উত্তর হয়। হ্যাঁ, না বা হয়ত। ‘শক্ত’ গ্রহে কোন প্রশ্নের দুইটি উত্তর হয়। হ্যাঁ বা না। তুমি যদি কাউকে 2018 টি প্রশ্ন কর, তাহলে যত ভিন্ন ভিন্ন ভাবে ‘শক্ত’ গ্রহে উত্তর দেওয়া সম্ভব, আর যত ভিন্ন ভাবে ‘হয়ত’ গ্রহে উত্তর দেওয়া সম্ভব, তাদের পার্থক্য কত?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    1 থেকে 100 এর ভেতর দৈবচয়নে দুইটি সংখ্যা নেয়া হলো, যাদের অন্তত একটি পূর্ণ বর্গ। দেখা গেলো, এদের যোগফলও একটি পূর্ণ বর্গ। এরকম কয়টি ভিন্ন ভিন্ন জোড়া পাওয়া সম্ভব?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  9. ৯

    △ABC\triangle ABC এ ∠ABC=90∘\angle ABC = 90^\circ, DD বিন্দু BCBC বাহুর মধ্যবিন্দু । PP বিন্দু ADAD এর উপর অবস্থিত এবং PMPM ও PNPN যথাক্রমে ABAB ও ACAC এর উপর লম্ব। PM=2PN,AB=5,BC=abPM = 2PN, AB = 5, BC = a\sqrt{b}, যেখানে a,ba, b ধনাত্মক পূর্ণসংখ্যা । a+b=?a+b=?

    জ্যামিতি
  10. ১০

    তোমার সামনে 20 টি বাক্স রাখা আছে। ১ম বাক্সটিতে 2 টি বল, ২য় বাক্সটিতে 3 টি বল, ৩য় বাক্সটিতে 4 টি বল এভাবে শেষ বাক্সটিতে 21 টি বল আছে। মোট কতভাবে কোন একটি বাক্স থেকে 2 টি বল তোলা যাবে?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো