প্রশ্ন ৯
কম্বিনেটরিক্স BDMO ২০১৮ আঞ্চলিক · সেট ৩
একটি বাক্সে পাঁচটি নীল ও ছয়টি সবুজ বল আছে। অপর বাক্সে সাতটি সাদা ও নয়টি কালো বল আছে। প্রথম বাক্স হতে দৈবক্রমে একটি বল তোলার পর যদি তা নীল হয় তবে দ্বিতীয় বাক্স হতে অবশ্যই সাদা বল তুলতে হবে এবং প্রথম বাক্স হতে তোলা বলটি যদি সবুজ হয় তবে দ্বিতীয় বাক্স হতে অবশ্যই কালো বল তুলতে হবে। যদি চারটি কালো বল তুলার আগেই তুমি চারটি সাদা বল তুলে ফেল, তবে এই কাজটি তুমি কতভাবে করতে পারবে ?