প্রশ্ন ১০
সংখ্যাতত্ত্ব BDMO ২০১৮ আঞ্চলিক · সেট ৩
ইমনের কাছে কিছু সংখ্যক বাক্স আছে। সে বাক্সগুলোকে বিভিন্নভাবে কতগুলো সারিতে সাজানোর চেষ্টা করছে যেন প্রতি সারিতে সমান সংখ্যক বাক্স থাকে। যেমনঃ প্রথমবারে সে বাক্সগুলোকে এমনভাবে সাজালো যেন প্রতি সারিতে 6 টি করে বাক্স থাকে। পরেরবারে প্রতি সারিতে 15 টি করে, এর পরেরবার সবগুলো বাক্সকেই একটি সারিতে সাজালো। এভাবে 12 বার সাজানোর পর সে দেখল নতুনভাবে সাজানোর আর কোন উপায় পাচ্ছে না। তার কাছে নূন্যতম কতটি বাক্স থাকতে পারে?