প্রশ্ন ৯
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব BDMO ২০১৮ আঞ্চলিক · সেট ২
প্রতিকের পাড়ায় 140 টি বাসা আছে, বাসাগুলোর সামনে 1,2,3....140 এভাবে নাম্বার বসানো আছে। প্রতিক প্রথম দিন 4,8,12... (4 দিয়ে যেগুলো নিঃশেষে বিভাজ্য) এমন নাম্বারওয়ালা বাসায় গিয়ে আন্টির কাছ থেকে চকলেট নিয়ে আসলো। পরের দিন সে 10,20,30...(10 দিয়ে যেগুলো নিঃশেষে বিভাজ্য) নাম্বারওয়ালা বাসায় গিয়ে নুডলস খেয়ে এলো। এবার সেভাবলো যেসব বাসায় সেকখনোই যায়নি সেসব বাসায় গিয়ে সে আইস্ক্রিম খেয়ে আসবে। বলোতো সে কয়টি বাসায় গিয়ে আইস্ক্রিম খেতে পারবে?