প্রশ্ন ৭
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব BDMO ২০১৮ জাতীয়
একটি ৯ বাহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বাহুর উপর ১ থেকে ৯ এর মধ্যকার যেকোন একটি সংখ্যা এমনভাবে বসানো হল যেন ১ থেকে ৯ পর্যন্ত সবগুলো সংখ্যা ঠিক একবার ব্যবহার করা হয় এবং পাশাপাশি যেকোন ৩ টি বাহুর সংখ্যার যোগফল ৩ দ্বারা বিভাজ্য হয়। এরকম সংখ্যার ২টি বিন্যাসকে অভিন্ন ধরা হবে যদি একটিকে শুধুমাত্র ঘূর্ণনের মাধ্যমে অপরটি পাওয়া যায়। সর্বমোট কয়টি অভিন্ন বিন্যাস আছে?