২০১৮

৫৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় ৮টি প্রশ্ন

প্রশ্নগুলো

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি ঘরের 5 জনের বয়সের গড় 30 এবং আরেকটি ঘরের 10 জনের বয়সের গড় 24। তাদের একসাথে করা হলে মোট গড় কত হবে?

    পাটিগণিত
  2. ২

    একটি ঘরের দুই- তৃতীয়াংশ লোক সেখানকার মোট চেয়ারের তিন- চতুর্থাংশ চেয়ারে বসল। বাকিরা দাঁড়িয়ে থাকল। বসার পরে যদি 6 টি চেয়ার খালি থেকে থাকে, তাহলে সেখানে মোট কতজন লোক ছিল?

    পাটিগণিত
  3. ৩

    একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120। এর সকল বাহুর দৈর্ঘ্য পূর্ণসংখ্যা হলে এর পরিসীমা সর্বনিম্ন কত হতে পারে?

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ABCEABCE বর্গে, AF=3FEAF = 3FE এবং CD=3EDCD = 3ED. BFDBFD ত্রিভুজ এবং ABCEABCE বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?

    জ্যামিতি
  5. ৫

    একটি টুর্নামেন্টে ছয় জন খেলোয়াড় আছে। প্রত্যেকে অপর খেলোয়াড়ের সঙ্গে একবার করে খেলে এবং খেলায় কোন টাই হয়না। যদি প্রিতম 3 টি, মনীষা 2 টি, সাদমান 3 টি, রিচিতা 3 টি, সোমলতা 2 টি খেলায় জয়লাভ করে তাহলে জুবায়ের কয়টি খেলায় জয়লাভ করবে?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  6. ৬

    একটি জোড় সংখ্যাকে “ভালো” জোড় সংখ্যা বলা হয় যদি তার প্রথম এবং শেষ অংক জোড় হয়। তিন অংকবিশিষ্ট কতগুলি ‘ভালো’ জোড় সংখ্যা রয়েছে? সবকয়টি সংখ্যা না লিখে এমন কয়টি সংখ্যা আছে তা বের করার চেষ্টা কর।

    কম্বিনেটরিক্স
  7. ৭

    abcabc একটি তিন অংকের সংখ্যা। abcabc এর সাথে abcabc কে জোড়া লাগিয়ে abcabcabcabc একটি ছয় অংকের সংখ্যা বানানো হল যা abc×abcabc \times abc দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। abcabc কত ?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    1 থেকে 6 নং বিন্দুগুলো থেকে শুধুমাত্র ডানে ও নিচে যাওয়া যায়। 7 থেকে 11 নং বিন্দুগুলো থেকে আড়াআড়ি ও ডানদিকে যাওয়া যায়। তুমি 1 থেকে যাত্রা শুরু করলে কতভাবে 12 নং বিন্দুতে পৌঁছাতে পারবে?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো