২০১৮

৬০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240। এর সকল বাহুর দৈর্ঘ্য পূর্ণসংখ্যা হলে এর পরিসীমা সর্বনিম্ন কত হতে পারে?

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  2. ২

    প্রথম nn সংখ্যক ধণাত্বক পূর্ণসংখ্যার গড় 2018 হলে nn এর মান কত?

    বীজগণিত · পাটিগণিত
  3. ৩

    সৌম্য, ঐন্দ্রী এবং এষা 1 থেকে শুরু করে নাম্বার বলছে যেন প্রত্যেকে আগেরজনের বলা সংখ্যা থেকে একটি সংখ্যা বেশি বলে। সৌম্য শুরু করে “1” বলে, ঐন্দ্রী বলে “1, 2” এবং এষা বলে “1, 2, 3”। এরপর আবার সৌম্য বলে “1, 2, 3, 4” এবং এভাবে চলতে থাকে। তাদের বলা 50 তম সংখ্যাটা কত? (যেমন এখানে শেষে বলা সৌম্যের 3,4 হল যথাক্রমে নবম এবং দশম সংখ্যা।)

    বীজগণিত · পাটিগণিত
  4. ৪

    তিনটা ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল 2018। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আবার ছোট দুটি সংখ্যার যোগফলের সমান। যদি ছোট দুটি সংখ্যার পার্থক্য 2 হয়, তাহলে ছোট দুটি সংখ্যার ঘনের পার্থক্য কত হবে?

    বীজগণিত
  5. ৫

    3x2+y2=1083x^2 + y^2 = 108; xx এবং yy এর সকল ধনাত্মক পূর্ণসংখ্যার মান বের কর।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  6. ৬

    একটি তলে 8 টি সরলরেখা আছে যার কোনটিই অপরটির সাথে সমান্তরাল নয়। দেখাও যে, তাদের মধ্যে কমপক্ষে দুইটি সরলরেখা একে অপরকে 23∘23^\circ এর চেয়ে কম কোণে ছেদ করে।

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  7. ৭

    5,6,7,8 অংকগুলো ব্যবহার করে যতগুলো 4 অংকের সংখ্যা গঠন করা যায়, সেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো হল। একই ভাবে, 3,4,5,6 অংকগুলো ব্যবহার করে যতগুলো চার অংকের সংখ্যা তৈরি করা যায়, সেগুলো ছোট থেকে বড় আকারে সাজানো হল। এবার আগের সংখ্যাগুলোর প্রথমটি থেকে, পরের সংখ্যাগুলোর প্রথমটি, দ্বিতীয়টি থেকে দ্বিতীয়টি এভাবে পর্যায়ক্রমে সংখ্যাগলো বিয়োগ করা হল। এই বিয়োগফলগুলোর সমষ্টি কত হবে?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  8. ৮

    ত্রিভুজ ABCABC তে AB=10AB=10 এবং CA=12CA=12। ∠B\angle B এর সমদ্বিখণ্ডক CACA কে EE বিন্দুতে এবং ∠C\angle C এর সমদ্বিখণ্ডক ABAB কে DD বিন্দুতে ছেদ করে। AMAM এবং ANAN, যথাক্রমে CDCD এবং BEBE এর উপর লম্ব। MN=4MN=4 হলে BCBC এর মান বের কর।

    জ্যামিতি
  9. ৯

    এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যারা 1010,1212,151510^{10}, 12^{12}, 15^{15} এর কমপক্ষে একটির উৎপাদক?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  10. ১০

    DD এবং EE বিন্দু সমবাহু ত্রিভুজ ABCABC এর ACAC এবং ABAB সমান বাহুদ্বয়কে AD:DC=BE:EA=1:2AD : DC = BE : EA = 1 : 2 অনুপাতে ভাগ করে। BDBD এবং CECE রেখা OO বিন্দুতে মিলিত হয়। ∠AOC\angle AOC এর মান বের কর।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো