প্রশ্ন ৩
বীজগণিত · পাটিগণিত BDMO ২০১৮ জাতীয়
সৌম্য, ঐন্দ্রী এবং এষা 1 থেকে শুরু করে নাম্বার বলছে যেন প্রত্যেকে আগেরজনের বলা সংখ্যা থেকে একটি সংখ্যা বেশি বলে। সৌম্য শুরু করে “1” বলে, ঐন্দ্রী বলে “1, 2” এবং এষা বলে “1, 2, 3”। এরপর আবার সৌম্য বলে “1, 2, 3, 4” এবং এভাবে চলতে থাকে। তাদের বলা 50 তম সংখ্যাটা কত? (যেমন এখানে শেষে বলা সৌম্যের 3,4 হল যথাক্রমে নবম এবং দশম সংখ্যা।)