২০১৭

১০৪টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ময়মনসিংহ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোন এক বছরের মার্চ মাসে চারটি রবিবার এবং চারটি বৃহস্পতিবার ছিল। ঐ বছরের মার্চের এক তারিখ কী বার ছিল?

    যুক্তি · পাটিগণিত
  2. ২

    ABCDABCD বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 একক এবং OO এর কেন্দ্র। AOEBAOEB এর ক্ষেত্রফল AOFAOF এর ক্ষেত্রফলের দ্বিগুণ। BEBE এর দৈর্ঘ্য কত?

    জ্যামিতি
  3. ৩

    একটি ঘরে 100 টি বাক্স আছে। ঘরটিতে বার জন ব্যক্তি প্রবেশ করলো। প্রথমজন প্রতিটি বাক্সে একটি করে বল রাখলো। দ্বিতীয়জন প্রতি দ্বিতীয় বাক্সে (অর্থাৎ ২য়,৪র্থ,৬ষ্ঠ ইত্যাদি বাক্সে), তৃতীয়জন প্রতি তৃতীয় বাক্সে এবং অনুরূপে দশমজন প্রতি দশম বাক্সে একটি করে বল রাখলো। এইভাবে 48 তম বাক্সে বল সংখ্যা কতো হবে ?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    তোমার ছোট ভাই ভারি দুষ্ট। তাকে কিছু দ্বিগুণ করতে বললে সে প্রথমে তার সাথে aa যোগ করে। তারপর bb দিয়ে গুণ করে তবেই তোমাকে উত্তরটা বলে। যেমনঃ তাকে 2016 দ্বিগুণ করতে বললে সে উত্তর দেয় 14154, আবার 1056 দ্বিগুণ করতে বললে সে উত্তর দেয় 7434. a+ba+b এর মান কত?

    বীজগণিত
  5. ৫

    একটি কিউবের (ঘনক) প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক। কিউবটিকে একটি টেবিলের উপর এমনভাবে রাখা হল যেন এর একটি পৃষ্ঠ (চারটি শীর্ষ) সম্পূর্ণভাবে টেবিলটি স্পর্শ করে থাকে। এই অবস্থায় কিউবের উপরের পৃষ্ঠের কেন্দ্রে একটি লাল বিন্দু আঁকা হল। এবার কিউবটিকে টেবিলের উপর একটি সরলরেখা বরাবর একটি নির্দিষ্ট দিকে ঘুরাতে শুরু করা হল। ঘুরানোর যেকোন পর্যায়ে কিউবের অন্তত দুটি শীর্ষ টেবিলের সংস্পর্শে থাকে। এভাবে ঘুরানোর পর যখন পুনরায় ওই লাল বিন্দুটি শুরুর অবস্থানে চলে আসে তখন ঘুরানো বন্ধ করা হয়। এই ঘূর্ণনে ঐ লাল বিন্দুটির মোট অতিক্রান্ত দূরত্ব (b+1)π(\sqrt{b} + 1)\pi আকারে প্রকাশ করলে, b=?b = ?

    জ্যামিতি
  6. ৬

    কোন এক অদ্ভুত দেশের ভাষায় বর্ণমালায় অক্ষর মাত্র 5 টি। এবং ঐ দেশের কেউ 3 এর বেশি বর্ণ ব্যবহার করে শব্দ ব্যবহার করে না। তাহলে ঐ ভাষায় সর্বোচ্চ কয়টি শব্দ গঠন করা যাবে?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    0,1,2,3,4,5,6,7,8,90, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 থেকে কতভাবে চারটি ভিন্ন ভিন্ন সংখ্যা এমনভাবে বাছাই করা যায় যেন এই চারটি সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় ?এক্ষেত্রে (a,b,c,d);(b,a,c,d);……(a, b, c, d); (b, a, c, d); \dots\dots কে একই বিবেচনা করা হয়।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    a,b,ca, b, c তিনটি মৌলিক সংখ্যা যেন a×b×c=11(a+b+c)a \times b \times c = 11(a + b + c) হয়। a+b+ca + b + c এর মান কত?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    AEJFAEJF একটি সামান্তরিক, যার ভূমি FJFJ এর দৈর্ঘ্য 1। B,IB, I নেওয়া হল, যেন AB=BE,FI=IJAB = BE, FI = IJ হয়। এর পর BFIEBFIE সামান্তরিক থেকেও একই ভাবে দুটি বিন্দু C,GC, G বের করা হয়। এভাবে চলতে থাকলে, প্রতিটি সামান্তরিকের যে বাহুগুলো এর ভূমির উপর অবস্থিত, তাদের সমষ্টি কত ?

    জ্যামিতি · বীজগণিত
  10. ১০

    xx এমন একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যেন এর অংকগুলো 3,4,5,63, 4, 5, 6 এই চারটি অংক ভিন্ন অন্য কোন অংক হতে পারে না। xx এর মধ্যে এই চারটি অংকের প্রতিটির অন্তত একটি করে থাকবে। xx এর অংকগুলোর যোগফল 900 এবং 2x2x এর অংকগুলোর যোগফলও 900। xx এর সর্বোচ্চ মানে কতটি অংক থাকবে?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।