২০১৭

১০২টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · যশোর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    শুন্যস্থানে কোন অংকটি বসবে?

    3□2+151=4833\square2+151=483

    পাটিগণিত
  2. ২

    সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 26,91,65 সংখ্যা তিনটিকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    একটা থলিতে 4টা কমলা, 2টা আপেল আর 2টা লেবু রাখা আছে। চোখ বন্ধ করে কমপক্ষে কয়টা ফল তুললে নিশ্চিতভাবে সেগুলোর একটা কমলা হবে?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    ABCDABCD সামান্তরিকের AB,BC,CD,DAAB, BC, CD, DA বাহু চারটির মধ্যবিন্দু যথাক্রমে E,F,G,HE, F, G, H । ছায়াকৃত অংশের ক্ষেত্রফল 4 বর্গ একক। ABCDABCDএর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  5. ৫

    একটি বাক্সে 316 টি মার্বেল আছে । শান এবং নাফিস এই মার্বেলগুলো নিয়ে একটি খেলা খেলছে । খেলাটির নিয়ম হল একজন যদি বাক্স থেকে জোড় সংখ্যক মার্বেল তুলে তাহলে পরের চালে অন্যজনকে বেজোড়সংখ্যক মার্বেল তুলতে হবে , এবং কেউ 2 টির বেশি মার্বেল তুলতে পারবে না । শান যদি প্রথম মার্বেলটি তুলে তাহলে শেষবার কতটি মার্বেল তোলা হবে?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    37a+b=c\frac{37}{a}+b=c যেখানে a,b,c>1a,b,c>1 তিনটাই পূর্ণসংখ্যা। aa এর মান কত?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  7. ৭

    দুটি সহমৌলিক সংখ্যার লসাগু 12। একটিকে 4 দিয়ে এবং আরেকটিকে 8 দিয়ে গুন করা হল। বর্তমানে সংখ্যাদুটির লসাগু কত?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    ABCDABCD সামান্তরিকের BEDCBEDC গাঢ় না করা অংশের ক্ষেত্রফল কত ?

    জ্যামিতি
  9. ৯

    A,B,CA, B, C তিন বন্ধুর মধ্যে BB ও CC বার্ষিক পরীক্ষায় গণিতে সমান নম্বর পেয়েছে। B,CB, C এর মোট নম্বর AA এর নম্বরের 2 গুণ। । A,CA, C এর মোট নম্বর BB এর নম্বরের থেকে 50 বেশি। A,BA, B এবং CC মোট কত নম্বর পেয়েছিল?

    বীজগণিত · পাটিগণিত
  10. ১০

    দুই অংকের যতগুলো সংখ্যা বানানো সম্ভব, তাদের যোগফল কত?

    পাটিগণিত · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।