প্রশ্ন ৩
বীজগণিত · সংখ্যাতত্ত্ব BDMO ২০১৭ আঞ্চলিক · যশোর
তুষার এবং নাদিম একটি গেম খেলছে যেখানে তুষার প্রথমে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা বলবে, এরপর নাদিম সংখ্যাটিকে 4 দিয়ে গুণ করবে এবং গুনফল থেকে 4 বিয়োগ করবে। আবার তুষার নাদিমের পাওয়া বিয়োগফলকে 4 দিয়ে গুণ করবে এবং গুনফল থেকে 4 বিয়োগ করে বিয়োগফল নাদিমকে বলবে। এভাবে খেলা চলতে থাকলে প্রথমে তুষারের বলা কোন সংখ্যা থেকে খেলা শেষে 3644 পাওয়া যাবে?