২০১৭
১০৪টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে
- আঞ্চলিক ১৫টি কেন্দ্র
- জাতীয় পাওয়া যায়নি
জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · কক্সবাজার
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
পরপর চারটি সংখ্যার যোগফলকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে?
সংখ্যাতত্ত্ব - ২
এমন সবচেয়ে ছোট সংখ্যাটি বের কর যাকে 7 ও 6 দিয়ে ভাগ করলে উভয়ক্ষেত্রে 2 অবশেষ থাকে।
সংখ্যাতত্ত্ব - ৩
পরপর দুইটি জোড় সংখ্যার লসাগু 472। তাদের গুণফল কত?
সংখ্যাতত্ত্ব - ৪
47 একটি মৌলিক সংখ্যা। একে কতভাবে দুইটি মৌলিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়?
সংখ্যাতত্ত্ব - ৫
চিত্রে বৃত্তের কেন্দ্র। , , বৃত্তের ব্যাসার্ধ 5। ত্রিভুজের ক্ষেত্রফল কত? ও পরস্পর লম্ব।
জ্যামিতি - ৬
হলে এর এককের অঙ্ক কত ?
সংখ্যাতত্ত্ব - ৭
এর ক্ষেত্রফল ও এর ক্ষেত্রফলের অনুপাত যদি হয়, তবে
জ্যামিতি - ৮
সুপারম্যান, ব্যাটম্যান এবং স্পাইডারম্যানের মাঝে 6 টি মিল্ক ক্যান এমনভাবে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেকে কমপক্ষে 1 টি মিল্কক্যান পায়। সর্বমোট কত উপায়ে কাজটি করা যায় ?
কম্বিনেটরিক্স - ৯
পাশের চিত্রে পাশাপাশি এবং উপর- নিচের বিন্দুগুলো সমদূরবর্তী। বিন্দুগুলো থেকে 4টি করে বিন্দু নিয়ে মোট কতটি বর্গক্ষেত্র আঁকা সম্ভব?
কম্বিনেটরিক্স · জ্যামিতি - ১০
একটি ম্যাজিক বক্সে তুমি একটা সংখ্যা দিলে সে তিন ধাপপরে তোমাকে নতুন একটা সংখ্যা দিবে। প্রথম ধাপে সে প্রদত্ত সংখ্যার সাথে 2 যোগ করবে, প্রাপ্ত সংখ্যাকে এরপরের ধাপে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করবে, প্রাপ্ত সংখ্যাটিকে এরপরের ধাপে একটি নির্দিষ্ট সখ্যা দিয়ে যোগ করবে। তুমি 39 দিলে 161 পাও, 420 দিলে 1685 পাও, তাহলে 2017 দিলে কত পাবে?
বীজগণিত
১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।