২০১৭

১০৫টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · চট্টগ্রাম

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    বনি, সনি, মনি, গনি, রনি ও জনি ছয় ভাই। এদের প্রত্যেকেই তার ঠিক ছোট ভাই থেকে 3 বছর বড়। এদের মধ্যে সবচেয়ে বড় ভাই জনি, সবচেয়ে ছোট ভাই বনির চেয়ে বয়সে দ্বিগুণ বড়। গনির বয়স কত?

    পাটিগণিত · বীজগণিত
  2. ২

    abcd‾\overline{abcd} একটি চার অঙ্কের সংখ্যা যেখানে a+b+c=da + b + c = d এমন কতগুলো সংখ্যা পাওয়া যাবে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    ABCDABCD একটি আয়তক্ষেত্র যেখানে P,Q,R,SP,Q,R,S যথাক্রমে AB,BC,CDAB,BC,CD ও ADAD বাহুর মধ্যবিন্দু। একইভাবে L,M,N,OL,M,N,O যথাক্রমে PQ,QR,RSPQ,QR,RS ও PSPS এর মধ্যবিন্দু। ছায়াবৃত অংশের ক্ষেত্রফল 2017 হলে ABCDABCD এর ক্ষেত্রফল কত ?

    জ্যামিতি
  4. ৪

    (ax+b)2016(ax+b)^{2016} (যেখানে a,ba,b সহমৌলিক), এর বিস্তৃতিতে x2x^2 এবং x3x^3 এর সহগ সমান। a+ba+b কত ?

    বীজগণিত · কম্বিনেটরিক্স
  5. ৫

    একটা ব্যাগে 7টা বল আছে যেখানে 3টা লাল, 2টা সাদা আর 2টা নীল। 2টা বল একের পর এক ব্যাগ থেকে উঠানো হল। উভয় বল একই রঙের হওয়ার সম্ভাব্যতা ab\frac{a}{b}, যেখানে aa আর bb সহমৌলিক। a+ba + b এর মান কত?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    an=6n+8na_n = 6^n + 8^n হলে a83a_{83} কে 49 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    যদি F0(x)=11−xF_0(x) = \frac{1}{1-x} এবং Fn(x)=F0(Fn−1(x))F_n(x) = F_0(F_{n-1}(x)) তাহলে F2018(2017)=?F_{2018}(2017) = ?

    বীজগণিত
  8. ৮

    5,5,85, 5, 8 এবং mn\frac{m}{n} ব্যাসার্ধের বৃত্তসমূহ পরস্পরের সাথে বহিঃস্পর্শ করে আছে, যেখানে mm ও nn পরস্পর সহমৌলিক। m+n=?m+n = ?

    জ্যামিতি
  9. ৯

    প্যালিন্ড্রোম সংখ্যার অংকগুলো উলটো করে লিখলেও সংখ্যাটি একই থাকে। চার অঙ্কের একটি প্যালিন্ড্রোম সংখ্যা 4994। এরকম একটি চার অঙ্কের প্যালিন্ড্রোম থেকে শাম্মা চার অঙ্কের আরেকটি প্যালিন্ড্রোম বিয়োগ দিলো। বিয়োগফলও একটি চার অঙ্কের প্যালিন্ড্রোম! কতগুলি চার অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যার জোড়ার জন্য এমন ঘটতে পারে? যেমন, এমন একটি জোড়া হচ্ছে 4994, 2332।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  10. ১০

    ABCDABCD আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 এবং 11. একটি সমবাহু ত্রিভুজ এমনভাবে আঁকা হল যাতে ত্রিভুজের কোনো বিন্দু ABCDABCD এর বাইরে না থাকে। ত্রিভুজের ক্ষেত্রফলের সর্বোচ্চ মানকে প্রকাশ করা যায় pqr\frac{p\sqrt{q}}{r} যেখানে p,qp, q এবং rr ধনাত্মক পূর্ণসংখ্যা এবং qq কোনো বর্গসংখ্যা দ্বারা বিভাজ্য নয়। p+q+r=?p+q+r=?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।