প্রশ্ন ৯
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব BDMO ২০১৭ আঞ্চলিক · চট্টগ্রাম
প্যালিন্ড্রোম সংখ্যার অংকগুলো উলটো করে লিখলেও সংখ্যাটি একই থাকে। চার অঙ্কের একটি প্যালিন্ড্রোম সংখ্যা 4994। এরকম একটি চার অঙ্কের প্যালিন্ড্রোম থেকে শাম্মা চার অঙ্কের আরেকটি প্যালিন্ড্রোম বিয়োগ দিলো। বিয়োগফলও একটি চার অঙ্কের প্যালিন্ড্রোম! কতগুলি চার অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যার জোড়ার জন্য এমন ঘটতে পারে? যেমন, এমন একটি জোড়া হচ্ছে 4994, 2332।