প্রশ্ন ৫
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত BDMO ২০১৭ আঞ্চলিক · বরিশাল
জুনায়েদ এর দুই বন্ধু পিয়াল আর ছোটন। পিয়াল জুনায়েদকে প্রতি 8 দিন পরপর ইমেইল পাঠায় আর ছোটন পাঠায় প্রতি 12 দিন পরপর। জুনায়েদ 2016 সালের 31 ডিসেম্বর পিয়াল আর ছোটন উভয়ের ইমেইলই পেয়েছিল। তাহলে 2017 সালে এমন কতদিন আছে যেদিন জুনায়েদ দুইজনের ইমেইলই পায়?