২০১৭

১০৫টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরিশাল

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    AA এর কাছে জোড় সংখ্যক আম আছে। BB এর কাছে AA এর দ্বিগুণ সংখ্যক, CC এর কাছে BB এর দ্বিগুণ সংখ্যক এবং DD এর কাছে CC এর দ্বিগুণ সংখ্যক আম আছে। A,B,CA, B, C এবং DD এর কাছে মোট যতটি আম আছে সে সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    একটি ফিবোনাক্কি প্রিন্টার বানানো হয়েছে যেখানে এমন সব সমবাহু ত্রিভুজ প্রিন্ট করা হয় যাদের ক্ষেত্রফল একেকটি ফিবোনাক্কি সংখ্যা। কিন্তু প্রিন্টারে গোলমাল দেখা দেয়ায় এতে যে ফিবোনাক্কি সংখ্যার ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজ করতে দেয়া হয়, সে তার পরবর্তী ফিবোনাক্কি সংখ্যার “সমদ্বিবাহু” ত্রিভুজ প্রিন্ট করে ফেলে, কিন্তু ত্রিভুজ দুইটির উচ্চতা আবার একই থাকে। যেমনঃ 3 বর্গসেমি ক্ষেত্রফলের সমবাহু ত্রিভুজ প্রিন্ট করতে দিলে 5 বর্গ সেমি ক্ষেত্রফলের সমদ্বিবাহু ত্রিভুজ প্রিন্ট আউট পাওয়া যায়।

    5 বর্গ সেমি একটি সমবাহু ত্রিভুজ ইনপুট দিলে আউটপুট হিসেবে পাওয়া ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?

    জ্যামিতি
  3. ৩

    একটি ঘরে 100 টি বাক্স আছে। ঘরটিতে 50 জন ব্যক্তি প্রবেশ করলো। প্রথমজন প্রতিটি বাক্সে একটি করে বল রাখলো। দ্বিতীয়জন প্রতি দ্বিতীয় বাক্সে (অর্থাৎ ২য়,৪র্থ,৬ষ্ঠ ইত্যাদি বাক্সে), তৃতীয়জন প্রতি তৃতীয় বাক্সে এবং অনুরূপে দশমজন প্রতি দশম বাক্সে একটি করে বল রাখলো। এইভাবে 48 তম বাক্সে বল সংখ্যা কতো হবে ?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    A×B=100000A \times B = 100000, যখন A,BA, B এর কোনটিই দশ দ্বারা বিভাজ্য নয়। A+B=?A + B = ?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    71234567812345678……1234567871234567812345678 \dots \dots 12345678 (2017 টি অঙ্ক) সংখ্যাটির প্রতিটি অঙ্ক যোগ করা হলো। প্রাপ্ত সংখ্যার প্রত্যেক অংক আবার যোগ করা হলো। এরূপে একটিমাত্র অংক বাকি থাকা পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকলে, প্রাপ্ত এক অংকবিশিষ্ট সংখ্যাটি কী?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    f(n)=f(n−1)+f(n+1)f(n) = f(n - 1) + f(n + 1) f(1)=4f(1) = 4 f(2)=3f(2) = 3 f(2017)=?f(2017) = ?

    বীজগণিত
  7. ৭

    a,b,ca,b,c তিনটি মৌলিক সংখ্যা যেন a×b×c=17(a+b+c)a \times b \times c = 17(a + b + c) হয়। a+b+ca + b + c এর মান কত?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    a,b,a, b, এবং cc তিনটা ভিন্ন বাস্তব সংখ্যা এবং a+1b=b+1c=c+1aa + \frac{1}{b} = b + \frac{1}{c} = c + \frac{1}{a}। a,b,a, b, ও cc এর গুণফলের পরমমান কত?

    বীজগণিত
  9. ৯

    তোমার কাছে 4টা রং আছে, যেগুলো দিয়ে তোমাকে এমনভাবে ঘনকটার পৃষ্ঠগুলো রং করতে হবে যেন পাশাপাশি দুটো পৃষ্ঠে একই রং না থাকে। কতভাবে রং করা সম্ভব?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  10. ১০

    একটি 16×1616 \times 16 দাবাবোর্ডের মাঝখানের ক্রস চিহ্নিত ঘরটি থেকে একজন রাজা চলতে শুরু করে। এক ধাপে সে কেবল ডানে, বায়ে, সামনে, বা পেছনে এক ঘর যেতে পারে। ছয় ধাপ চলার মাধ্যমে সে আবার ক্রস চিহ্নিত ঘরটিতে কতভাবে আসতে পারে?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো

১৫টি কেন্দ্রে ১০টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।