২০১৭ আঞ্চলিক · বরিশাল · হায়ার সেকেন্ডারি ২/১০ EN

প্রশ্ন ২

জ্যামিতি BDMO ২০১৭ আঞ্চলিক · বরিশাল

একটি ফিবোনাক্কি প্রিন্টার বানানো হয়েছে যেখানে এমন সব সমবাহু ত্রিভুজ প্রিন্ট করা হয় যাদের ক্ষেত্রফল একেকটি ফিবোনাক্কি সংখ্যা। কিন্তু প্রিন্টারে গোলমাল দেখা দেয়ায় এতে যে ফিবোনাক্কি সংখ্যার ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজ করতে দেয়া হয়, সে তার পরবর্তী ফিবোনাক্কি সংখ্যার “সমদ্বিবাহু” ত্রিভুজ প্রিন্ট করে ফেলে, কিন্তু ত্রিভুজ দুইটির উচ্চতা আবার একই থাকে। যেমনঃ 3 বর্গসেমি ক্ষেত্রফলের সমবাহু ত্রিভুজ প্রিন্ট করতে দিলে 5 বর্গ সেমি ক্ষেত্রফলের সমদ্বিবাহু ত্রিভুজ প্রিন্ট আউট পাওয়া যায়।

5 বর্গ সেমি একটি সমবাহু ত্রিভুজ ইনপুট দিলে আউটপুট হিসেবে পাওয়া ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো