প্রশ্ন ৭
কম্বিনেটরিক্স BDMO ২০১৬ আঞ্চলিক · সেট ৬
একটি দাবা বোর্ডের একদম নিচের সারিতে বাম দিক থেকে 50 তম ঘরে একটি সৈন্য রাখা হল। একটি সৈন্য শুধুমাত্র সোজা সামনে অথবা কোণাকুণি সামনে এক ঘর যেতে পারে। এই সৈন্যটি 20 বার চালা হল। ওই দাবা বোর্ডে সর্বোচ্চ কতগুলো ঘর আছে যেগুলো সৈন্যের গতিপথে পড়তে পারে? এক্ষেত্রে সৈন্যের প্রাথমিক অবস্থানও গণনার অংশ হবে।