প্রশ্ন ৮
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব BDMO ২০১৬ আঞ্চলিক · সেট ৫
1 to 99 নামক দোকানটিতে 99 ধরনের ক্যান্ডি পাওয়া যায় যাদের দাম 1 হতে 99 এর মধ্যে। যদি নৈরিতার কাছে 1,2,5,10,20,50 টাকার অনেকগুলো করে নোট থাকে এবং সে একটি ক্যান্ডি কেনার সময় এক ধরনের নোট শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারে, তবে সে সর্বোচ্চ কত ধরনের ক্যান্ডি কিনতে পারবে? উল্লেখ্য ক্যাশিয়ার নৈরিতাকে কোন ভাঙ্গতি দিবে না।