২০১৫
১০১টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে
- আঞ্চলিক ২৪টি কেন্দ্র
- জাতীয় পাওয়া যায়নি
জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · খুলনা
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
2 কে নিজের সাথে একবার গুণ করলাম । যে ফল পেলাম তার সাথে আবার 2 গুণ করলাম । এমন আরো তিনবার করলাম । এখন ফল কত?
পাটিগণিত - ২
1 থেকে 10 পর্যন্ত সব গুলো সংখ্যা থেকে 5 বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলগুলোকে গুণ করলে গুণফল কত হবে?
পাটিগণিত - ৩
কোন এক মাসে 5টি শুক্রবার, 4টি মঙ্গলবার এবং 5টি বুধবার। ঐ মাসে বৃহস্পতিবার কয়টি?
যুক্তি · পাটিগণিত - ৪
দুটি সংখ্যার গ. সা. গু 16 এবং ল. সা. গু 96।সংখ্যা দুইটির গড় 40 হলে সংখ্যা দুটি কত?
সংখ্যাতত্ত্ব - ৫
চিত্রে 3 চিহ্নিত অংশের ক্ষেত্রফল গাঢ় অংশের ক্ষেত্রফলের সমান। 3 চিহ্নিত অংশের ক্ষেত্রফল 1 এবং 2 চিহ্নিত অংশের উভয়ের ক্ষেত্রফলের অর্ধেক। গাঢ় অংশের ক্ষেত্রফল 5 বর্গ একক হলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত?
জ্যামিতি · পাটিগণিত - ৬
কুয়াশা পাশের চিত্রের অঞ্চলগুলোকে এমনভাবে রঙ করতে চায় যেন সাধারণ সীমানা আছে এমন দুইটি অঞ্চলের রঙ এক না হয়। কুয়াশার তাহলে কমপক্ষে কয়টি রঙ লাগবে?
কম্বিনেটরিক্স - ৭
দুই অংকের এমন কয়টি সংখ্যা আছে যারা 3 দিয়ে বিভাজ্য কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়?
সংখ্যাতত্ত্ব - ৮
একটি 9 বাহুবিশিষ্ট কোন ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রতিটি কোণের মান কত ডিগ্রী?
জ্যামিতি - ৯
একটি প্রতিযোগিতায় পাঁচটি দল। প্রত্যেক দল অন্য দলের সাথে একবার খেলবে। ম্যাচ জেতার জন্য 2 পয়েন্ট, ড্রয়ের জন্য 1 পয়েন্ট এবং হারলে কোনও পয়েন্ট নেই। প্রতিযোগিতা শেষে চার দলের পয়েন্ট 7, 6, 3, 0 হলে অপর দলের পয়েন্ট কত?
কম্বিনেটরিক্স - ১০
একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য যথাক্রমে 11 টাকা ও 7 টাকা। ফাহিম সংখ্যক পেন্সিল এবং সংখ্যক কলম কিনল। এতে তার মোট 262 টাকা খরচ হলে ও এর সম্ভব্য কত জোড়া মান থাকা সম্ভব?
সংখ্যাতত্ত্ব · বীজগণিত
২৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।