২০১৫

১০১টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ২৪টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · খুলনা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    2 কে নিজের সাথে একবার গুণ করলাম । যে ফল পেলাম তার সাথে আবার 2 গুণ করলাম । এমন আরো তিনবার করলাম । এখন ফল কত?

    পাটিগণিত
  2. ২

    1 থেকে 10 পর্যন্ত সব গুলো সংখ্যা থেকে 5 বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলগুলোকে গুণ করলে গুণফল কত হবে?

    পাটিগণিত
  3. ৩

    কোন এক মাসে 5টি শুক্রবার, 4টি মঙ্গলবার এবং 5টি বুধবার। ঐ মাসে বৃহস্পতিবার কয়টি?

    যুক্তি · পাটিগণিত
  4. ৪

    দুটি সংখ্যার গ. সা. গু 16 এবং ল. সা. গু 96।সংখ্যা দুইটির গড় 40 হলে সংখ্যা দুটি কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    চিত্রে 3 চিহ্নিত অংশের ক্ষেত্রফল গাঢ় অংশের ক্ষেত্রফলের সমান। 3 চিহ্নিত অংশের ক্ষেত্রফল 1 এবং 2 চিহ্নিত অংশের উভয়ের ক্ষেত্রফলের অর্ধেক। গাঢ় অংশের ক্ষেত্রফল 5 বর্গ একক হলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি · পাটিগণিত
  6. ৬

    কুয়াশা পাশের চিত্রের A,B,C,D,E,F,GA, B, C, D, E, F, G অঞ্চলগুলোকে এমনভাবে রঙ করতে চায় যেন সাধারণ সীমানা আছে এমন দুইটি অঞ্চলের রঙ এক না হয়। কুয়াশার তাহলে কমপক্ষে কয়টি রঙ লাগবে?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    দুই অংকের এমন কয়টি সংখ্যা আছে যারা 3 দিয়ে বিভাজ্য কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    একটি 9 বাহুবিশিষ্ট কোন ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রতিটি কোণের মান কত ডিগ্রী?

    জ্যামিতি
  9. ৯

    একটি প্রতিযোগিতায় পাঁচটি দল। প্রত্যেক দল অন্য দলের সাথে একবার খেলবে। ম্যাচ জেতার জন্য 2 পয়েন্ট, ড্রয়ের জন্য 1 পয়েন্ট এবং হারলে কোনও পয়েন্ট নেই। প্রতিযোগিতা শেষে চার দলের পয়েন্ট 7, 6, 3, 0 হলে অপর দলের পয়েন্ট কত?

    কম্বিনেটরিক্স
  10. ১০

    একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য যথাক্রমে 11 টাকা ও 7 টাকা। ফাহিম xx সংখ্যক পেন্সিল এবং yy সংখ্যক কলম কিনল। এতে তার মোট 262 টাকা খরচ হলে xx ও yy এর সম্ভব্য কত জোড়া মান থাকা সম্ভব?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

২৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।