২০১৫
১১৫টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে
- আঞ্চলিক ২৪টি কেন্দ্র
- জাতীয় পাওয়া যায়নি
জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · খুলনা
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
কোন এক মাসে 5টি শুক্রবার, 4টি মঙ্গলবার এবং 5টি বুধবার। ঐ মাসে বৃহস্পতিবার কয়টি?
যুক্তি - ২
দুটি সংখ্যার গ. সা. গু 16 এবং ল. সা. গু 96। সংখ্যা দুইটির গড় 40 হলে সংখ্যা দুটি কত?
সংখ্যাতত্ত্ব - ৩
একটি প্রতিযোগিতায় পাঁচটি দল। প্রত্যেক দল অন্য দলের সাথে একবার খেলবে। ম্যাচ জেতার জন্য 2 পয়েন্ট, ড্রয়ের জন্য 1 পয়েন্ট এবং হারলে কোনও পয়েন্ট নেই। প্রতিযোগিতা শেষে চার দলের পয়েন্ট 7, 6, 3, 4 হলে অপর দলের পয়েন্ট কত?
কম্বিনেটরিক্স - ৪
একটা ব্যাঙ্কে 1000 ভল্ট আছে। এর মধ্যে প্রথমটি খোলা, পরের দুইটি ভল্ট বন্ধ, তার পরের তিনটি খোলা, তার পরের চারটি বন্ধ... সর্বমোট কতটি ভল্ট খোলা আছে?
বীজগণিত - ৫
অপুর অফিসের বেতন দেবার নিয়ম বড়ই বিচিত্র। তাকে প্রথমদিনের জন্য কোনো বেতন দেওয়া হয় না, পরের দিন তার বেতনের পরিমাণ 1 টাকা। এর পরে থেকে প্রত্যেক দিন বেতন হবে তার আগের সবগুলো দিনের বেতনের যোগফলের সমপরিমাণ। বেতন বাবদ মোটমাট 10,000 টাকা পাবার জন্য অপুকে কতদিন চাকরি করতে হবে?
বীজগণিত · পাটিগণিত - ৬
চিত্রে আয়তক্ষেত্রে , , , , এর মান কত?
জ্যামিতি - ৭
একটি বৃত্তের উপর 8 টি বিন্দু নেওয়া হল। একই অর্ধবৃত্তের উপরে বিন্দুগুলোর থাকার সম্ভবনা কত? উত্তর ভগ্নাংশ আকারে লেখো।
কম্বিনেটরিক্স · জ্যামিতি - ৮
একটি প্যারালাল ম্যাথ ক্লাবে পাঁচটি ছেলে ও নয়টি মেয়ে আছে। ক্লাবের ট্রেইনার একদিন সবাইকে একই সারিতে দাঁড় করিয়ে একটি গ্রুপ ছবি তুলতে চাইলেন। তিনি বললেন ছেলেরা সবাই তাদের ক্রমহ্রাসমান উচ্চতানুসারে বাম থেকে ডানে এবং মেয়েরা তাদের ক্রমবর্ধমান উচ্চতানুসারে বাম থেকে ডানে দাঁড়াবে। প্রত্যেকের উচ্চতা ভিন্ন হলে, তারা মোট কতভাবে দাঁড়াতে পারবে?
কম্বিনেটরিক্স - ৯
এমন একটি মৌলিক সংখ্যার সেট বিবেচনা করা হল যার উপাদান সংখ্যা 5। আবার মৌলিক সংখ্যাগুলো সমান্তর ধারাভুক্ত যার সাধারণ অন্তর 6। এরকম কয়টি সেট পাওয়া সম্ভব?
সংখ্যাতত্ত্ব - ১০
ধারাটির প্রত্যেক সংখ্যার বৃহত্তর বিজোড় বিভাজকের যোগফল কত?
সংখ্যাতত্ত্ব · বীজগণিত
২৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।