২০১৫

১০১টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ২৪টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ঝিনাইদহ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    2015 কে 2014 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে?

    পাটিগণিত
  2. ২

    সংখ্যায় লিখঃ এক লক্ষ একশত এক হাজার একশত এক।

    পাটিগণিত
  3. ৩

    পাঁচটি সংখ্যার গড় 16 হলে সংখ্যা পাঁচটির যোগফল কত?

    পাটিগণিত
  4. ৪

    রিকশা ও সাইকেল মিলে মোট 7টি যান আছে। সবগুলো যানের মোট চাকার সংখ্যা 19 হলে কয়টি রিকশা আছে?

    পাটিগণিত · বীজগণিত
  5. ৫

    একটি ধনাত্মক পূর্ণসংখ্যাকে ঐ সংখ্যা দিয়েই গুন দিয়ে প্রাপ্ত গুনফলের সাথে ঐ সংখ্যাটিই আবার যোগ করা হল।প্রাপ্ত যোগফলকে 2 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    একটি বৃত্তকে তার 8টি ভিন্ন ভিন্ন ব্যাস দিয়ে বিভক্ত করা হল । এখন বলা হল প্রত্যেকটা ভাগে একটা করে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাতে যেন যেকোনো একটি সংখ্যা তার পাশের সংখ্যা দুটোর কোনটার চেয়েই ছোট না হয় । সংখ্যাগুলোর যোগফল সর্বনিম্ন কত হতে পারে ?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  7. ৭

    1 থেকে 101 এর মধ্যে অবস্থিত সকল জোড় সংখ্যার যোগফলকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  8. ৮

    দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর 72 গুন । সংখ্যাদুটির যোগফল সর্বনিম্ন কত হতে পারে ?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    তেরটি সরলরেখা পরস্পরকে সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করতে পারে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  10. ১০

    1 হতে 2015 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যারা 3 অথবা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

২৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।