২০১৫

১০১টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ২৪টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরগুনা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    জুনায়েদ এর কাছে 6 টি লিচু এবং রুবাবার কাছে 6 টি আম আছে। তাদের দুইজনের কাছে একত্রে কয়টি আম আছে ?

    পাটিগণিত
  2. ২

    (.1+.01+.001+.0001+.00001)×500000=?(.1 + .01 + .001 + .0001 + .00001) \times 500000 = ?

    পাটিগণিত
  3. ৩

    1,8,27…1, 8, 27 \dots এই ধারার 5 তম পদ কত?

    বীজগণিত
  4. ৪

    একটি গোল টেবিলে 10 জন মানুষ আছে। তোমার কাছে 24 টি চকলেট আছে। তুমি পঞ্চম জন থেকে সবাইকে 3 টি করে চকলেট দেয়া শুরু করলে। কত নম্বর জন পর্যন্ত তুমি চকলেট দিতে পারবে ? ( 10 এর পর আবার প্রথম জন কে দিতে হবে )

    পাটিগণিত
  5. ৫

    400 এবং 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যারা 3 এবং 5 দ্বারা বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    কোন এক বছরে জুলাই মাসে রবিবার 5 টি। ঐ বছরে আগস্ট মাসে কোন বারটি নিশ্চিতভাবে 5 বার থাকবে?

    যুক্তি · পাটিগণিত
  7. ৭

    কিছু সংখ্যা দেয়া আছে : 2,5,6,8,92, 5, 6, 8, 9। প্রথম 4 টা সংখ্যার যোগফল 21, শেষ 3 টা সংখ্যার যোগফল 23। এই দুটো উত্তরের সমষ্টি 44। দেওয়া সংখ্যাগুলোকে ইচ্ছেমত সাজিয়ে উত্তরগুলোর সমষ্টি আর কত বাড়ানো সম্ভব? (যেমন, 9,8,6,5,29, 8, 6, 5, 2 এইভাবে সাজালে প্রথম 4টা সংখ্যার যোগফল 28, শেষ 3 টি সংখ্যার যোগফল 13। তাহলে উত্তরগুলোর সমষ্টি হবে 41, কিন্তু এটি 44 এর চেয়ে 3 কম।)

    পাটিগণিত · যুক্তি
  8. ৮

    তিন অংকের কোন বৃহত্তম সংখ্যা 7ও 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    রাশেদের জন্ম তারিখের দিনের সংখ্যা এবং মাসের সংখ্যার যোগফল 22 অপেক্ষা ছোট। যদি মাসের সংখ্যার একক স্থানীয় অংক 1 হয় এবং তার জন্মসাল 1996 হয়, তবে তার সম্ভাব্য জন্মতারিখ কয়টি?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  10. ১০

    দুটি সংখ্যা aa ও bb এর গড় cc, cc একটি মৌলিক সংখ্যা। dd অপর একটি মৌলিক সংখ্যা এবং c<dc < d; cc ও dd এর ল.সা.গু যদি 21 হয়, তাহলে (a+b+d)(a + b + d) এর মান কত?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

২৪টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।