২০১৪

১০০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · রংপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তোমার সামনে 9টি বাক্সে 20টি করে মোট 180টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  2. ২

    নাফিস ভাবল সে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে নতুন উপায়ে লিখবে। নতুন পদ্ধতিতে সে প্রথম দশটি সংখ্যাকে লিখল 1,2,10,11,12,20,21,22,100,101... এই পদ্ধতিতে কোন সংখ্যাতেই 0,1,2 ছাড়া অন্য কোন অংক নেই। নাফিস রিপনকে এই নতুন পদ্ধতির দুইটি সংখ্যা 12201 ও 212 এর বিয়োগফল বের করতে বলল। নতুন পদ্ধতিতে বিয়োগফল কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    1000000001এর দুটি প্রকৃত উৎপাদক বের কর (অর্থাৎ 1এবং1000000001বাদে)।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  4. ৪

    ABCABC সমকোণী ত্রিভুজের, ∠C=90∘\angle C = 90^\circ, AC=3AC = 3 একক, BC=4BC = 4 একক। ABAB এর উপর ADAD লম্ব এবং ABAB এর যে পার্শ্বে CC বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে DD বিন্দু অবস্থিত। AD=12AD = 12 একক। এখন DD থেকে CBCB এর বর্ধিতাংশের উপর DEDE লম্ব আঁকা হল যা CBCB এর বর্ধিতাংশকে EE বিন্দুতে ছেদ করে। তাহলে DE=abDE = \frac{a}{b} হলে (যেখানে aa ও bb সহমৌলিক) a−b=?a - b = ?

    জ্যামিতি
  5. ৫

    একটি স্কুলে 3000 জন ছাত্র আছে। একটি কাজের জন্য তাদেরকে কয়েকটি দল গঠন করতে বলা হল। কিন্তু সমস্যা হল, প্রত্যেক ছাত্র অন্য তিনজন ছাত্রকে অপছন্দ করে। (যদি সাকিব জুবায়েরকেকে অপছন্দ করে তাহলে জুবায়েরও যে সাকিবকেকে অপছন্দ করবে এমন কিন্তু কোন কথা নেই!) এই অবস্থায়, তাহলে কমপক্ষে কয়টি দল গঠন করতে হবে যেন- যে ভাবেই দল সাজানো হোক না কেন, একজন আর একজনকে অপছন্দ করে- এই রকম দুই জন একই দলে না পড়ে (সব দলে ছাত্রদের সংখ্যা যে সমান হবে এমন কথাও কিন্তু নেই!)?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    ABCABC ত্রিভুজে △GAF=9\triangle GAF=9 , △GBF=6\triangle GBF=6, △GBD=5\triangle GBD=5, △GCE=8\triangle GCE=8, যদি △GAE−△GDC=6\triangle GAE - \triangle GDC = 6 হয়, তাহলে △ADC\triangle ADC এর ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি
  7. ৭

    aa এর কোন ক্ষুদ্রতম মানের জন্যে 8x4−8ax2+x+a2−a=08x^4 - 8ax^2 + x + a^2 - a = 0 সমীকরনে xx এর প্রত্যেকটি সমাধান বাস্তব হবে?

    বীজগণিত
  8. ৮

    একটা অনুক্রমকে নিচের মত সংজ্ঞায়িত করা হলো। an+1=an+n+2;n∈Na_{n+1} = a_n + n + 2; n \in N এবং a1=1.a_1 = 1. তাহলে a1999=?a_{1999} = ?

    বীজগণিত
  9. ৯

    nn তম লুকাস নাম্বারকে সংজ্ঞায়িত করা L(n)L(n) দ্বারা, যেখানে L(1)=1L(1)=1 এবং L(2)=3L(2)=3, এবং L(n)=L(n−1)+L(n−2)L(n)=L(n-1)+L(n-2), যেখানে n>2n>2। মান নির্ণয় কর- L(2014)−[L(1)+L(3)+L(5)+⋯+L(2013)]L(2014)-[L(1)+L(3)+L(5)+\dots+L(2013)]

    বীজগণিত
  10. ১০

    চিত্রে ত্রিভুজ ABCABC এর এর অন্তঃবৃত্ত D,E,FD, E, F বিন্দুতে স্পর্শ করে এবং ∠BAC=900\angle BAC=90^0। BD=3,EC=2BD=3, EC=2 হলে DEFDEF ক্ষেত্রফল কে a/ba/b আকারে লেখা যায় যেখানে a,ba, b সহমৌলিক a−ba-b এর মান কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো