২০১৪

১০০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · নারায়ণগঞ্জ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    6 টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 16। তাহলে এদের মধ্যে কোন একটি সংখ্যার মান সর্বোচ্চ কত হতে পারে?

    পাটিগণিত
  2. ২

    শিশির তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মনে মনে ধরে। সকাল সেটা অনুমান করার চেষ্টা করে এবং প্রতিটি ভুল অনুমানের জন্য এক টাকা দেয়। সকালের কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে সে অবশ্যই সংখ্যাটি অনুমান করতে পারবে?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  3. ৩

    781AB781AB পাঁচ অঙ্কের সংখ্যাটি 405 দ্বারা বিভাজ্য হলে A+B=?A+B=?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    AB,ACAB, AC এর উপর লম্ব ও BC,CDBC, CD এর উপর লম্ব। AB=AC=DC=1AB = AC = DC = 1 হলে এবং E,FE, F ও GG যথাক্রমে AB,BCAB, BC ও BDBD এর মধ্যবিন্দু হলে, কালো অংশের ক্ষেত্রফলকে 1+ab\frac{1+\sqrt{a}}{b} আকারে প্রকাশ করা যায় যেখানে a,ba, b পূর্ণসংখ্যা। a×b=?a \times b=?

    জ্যামিতি
  5. ৫

    10 জন ছাত্র পিকনিকে যাবে। তাদের জন্য 10 টি পাশাপাশি সিট আছে। কিন্তু তাদের মধ্যে আবার 1,2,31, 2, 3 ও 44 জনের চারটি গ্রুপ আছে তারা নিজেদের মধ্যে আলাদা বসবে না। তারা কতভাবে বসতে পারে?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    একটি পিকনিকে অংশগ্রহণকারীদের সবাইকে একটি করে লটারির কুপন দেওয়া হল যেখানে টিকিটের নাম্বারগুলো 1 থেকে শুরু করে ক্রমানুসারে প্রদত্ত এবং বলা হল এখান থেকে একজন বিজয়ী হবে। এই নাম্বারগুলো যোগ করার পর লটারিতে যে নাম্বর বিজয়ী হল সেই নাম্বার আবার যোগ করলে যোগফল 2540 হয়। লটারিতে কত নাম্বারের কুপন বিজয়ী হয়েছিল?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    ABCABC ত্রিভুজের ক্ষেত্রফল 100 , OBCOBC ত্রিভুজের ক্ষেত্রফল 20। BC=16BC=16, EF=8EF=8, OEAFOEAF চতুর্ভুজের ক্ষেত্রফল কত ?

    জ্যামিতি
  8. ৮

    বৃত্তে ATAT ব্যাস , PTPT স্পর্শক। কেন্দ্র OO থেকে ABAB জ্যা এর উপর লম্ব ODOD। PT=8,PD=10PT=8, PD=10 হলে ABAB জ্যা এর দৈর্ঘ্য কত ?

    জ্যামিতি
  9. ৯

    অ্যালিস কল্পরাজ্যে গিয়ে দেখে সেখানকার লোকেরা সপ্তাহে যতটি দিন ততটি অংক ব্যাবহার করতে পারে। মানে 0,1,2,3,4,5,6 এর পর 7 বোঝাতে তারা 10 ব্যবহার করে । এখন অ্যালিস এর বাগানে nnতম দিনে থাকে n2n^2 সংখাক ফুল ধরে। মানে ১ম দিন শেষে তার বাগানে ফুলের সঙ্খ্যা 1,২য় দিন শেষে (1+4)=5(1+4)=5 এইরকম। সে পৃথিবীতে আসার আগে দেখলো কল্পরাজ্যের বাসিন্দাদের হিসাব অনুযায়ী তার বাগানে 1006 টি ফুল আছে। পৃথিবীর হিসাব অনুযায়ী সে কত দিন কল্পরাজ্যে ছিলো?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  10. ১০

    X={1,2,3,……,18,19,20}X=\{1,2,3,\dots \dots,18,19,20\} সেটে 1 থেকে 20 পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যা আছে । এই সেট থেকে যেকোনো 3 টি সংখ্যা কতভাবে নেয়া যাবে যেন তাদের যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় ?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো