২০১৪

১০০টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    xx কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় yy এবং অবশিষ্ট থাকে 3। যদি xx ও yy উভয়ই পূর্ণ ধনাত্মক সংখ্যা হয়, তাহলে xx কে 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    সুব্রত একটি নতুন ঘড়ি আবিষ্কার করেছে যা অনুসারে 15 ঘন্টায় একদিন এবং 80 মিনিটে একঘন্টা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যখন প্রকৃত পক্ষে সময় 16:00 তখন সুব্রতর ঘড়িতে বাজে 10:00। যদি একটি প্রচলিত ঘড়িতে সময় হয় 18:42 তবে সুব্রতর ঘড়িতে তখন কয়টা বাজে?

    পাটিগণিত
  3. ৩

    একটি 19×2119\times 21 দাবাবোর্ডে তওসিফ চোখ বন্ধ করে ঘোড়া বসাতে লাগলো। মোট কতটি ঘোড়া বসানোর পর সে নিশ্চিত ভাবে বলতে পারবে যে পরের চালে কোনো ঘোড়া অন্য কোনো ঘোড়া কে আক্রমণ করবে? (ঘোড়া একটি চালে যেকোনো দিকে 2 ঘর যাবার পর লম্বভাবে 1 ঘর যাবে।)

    কম্বিনেটরিক্স
  4. ৪

    ABCABC ত্রিভুজে ∠B=90\angle B = 90। ABAB কে জ্যা ধরে একটি বৃত্ত আঁকা হল। OO বৃত্তের কেন্দ্র। OO এবং CC, ABAB এর একই পাশে অবস্থিত নয়। BDBD, ACAC এর উপর লম্ব। প্রমাণ কর যে, BDBD বৃত্তের একটি স্পর্শক হবে যদি ও কেবল যদি ∠BAO=∠BAC\angle BAO = \angle BAC হয়।

    জ্যামিতি
  5. ৫

    97+98+⋯+114+115=201497 + 98 + \dots + 114 + 115 = 2014. এখানে 19 টি ক্রমিক সংখ্যার যোগফল 2014। সর্বোচ্চ কতটি ক্রমিক সংখ্যার যোগফল 2014 হতে পারে? উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  6. ৬

    △ABC\triangle ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার ∠C=60∘\angle C = 60^\circ। AA এবং BB বিন্দু হতে BC,ACBC, AC বাহুর উপর অঙ্কিত লম্ব দুটি যথাক্রমে AA1AA_1 এবং BB1BB_1। ABAB এর মধ্য বিন্দু MM। তবে ∠A1MB1∠A1CB1\frac{\angle A_1MB_1}{\angle A_1CB_1} এর মান কত?

    জ্যামিতি
  7. ৭

    △ABC\triangle ABC-এ ACAC এবং ABAB এর উপর অবস্থিত দুটি বিন্দু E,FE, F যেন EF∥ACEF \parallel AC। Q,ABQ, AB এর উপর এমন একটি বিন্দু যেন AQFQ=3013\frac{AQ}{FQ} = \frac{30}{13}। PQ,EFPQ, EF এর সমান্তরাল যেখানে P,CBP, CB এর উপর অবস্থিত। EQEQ এর বর্ধিত অংশের উপর একটি বিন্দু XX এমন ভাবে নেয়া হল যেন CX=20.4CX = 20.4। দেয়া আছে, CYEY=XYCY\frac{CY}{EY} = \frac{XY}{CY}, PX=15.6PX = 15.6; যদি ∠YCE=22.5∘\angle YCE = 22.5^\circ হয় ∠PXQ=?\angle PXQ = ?

    জ্যামিতি
  8. ৮

    একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয়ের দৈর্ঘ্য 2014 একক এবং 1 একক হলে তৃতীয় শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে?

    জ্যামিতি · বীজগণিত
  9. ৯

    একটি দাবা টুর্নামেন্টে nn সংখ্যক খেলোয়াড় আছে। প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সাথে ঠিক একবারই খেলে এবং এই খেলায় কোন ড্র নেই। প্রমাণ কর যে, খেলোয়াড়দেরকে 1,2,…,n1, 2, \dots, n দ্বারা লেবেল করা যাবে যেখানে ii তম খেলোয়াড় i+1i+1 তম জনকে পরাজিত করে এবং i∈{1,2,3,…,n−1}i \in \{1, 2, 3, \dots, n-1\}.

    কম্বিনেটরিক্স
  10. ১০

    ধর, তুমি একটি n×nn \times n গ্রিডের একেবারে নিচে বাম পাশের কোণায় আছ। এখন তোমাকে সবচেয়ে উপরের ডান পাশের কোনায় যেতে হবে। কিন্তু নিয়ম হলো তুমি শুধু উপরে বা ডানে যেতে পারবে, কিন্তু বামে বা নিচে ফিরতে পারবে না। আর গ্রিডের কর্ণ বরাবর ঘর গুলোতে মাইন থাকায় তুমি সেখানেও যেতে পারবে না। তাহলে তুমি কত উপায়ে গন্তব্যে যেতে পারবে?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো