প্রশ্ন ১
পাটিগণিত BDMO ২০১৪ জাতীয়
রুবাই আর বিদুষীর কাছে কিছু মার্বেল আছে। বিদুষী রুবাইকে বলল, “তুমি আমাকে যতগুলো মার্বেল দেবে আমি তোমাকে তার চেয়ে দুইটি মার্বেল বেশি ফেরত দেব।” রুবাই বলল, “ঠিক আছে আমি তোমাকে প্রথমে 6 টা মার্বেল দেব।” এরপর, রুবাই বিদুষীকে 6 টা মার্বেল দিল এবং, বিদুষী রুবাইকে 8টা মার্বেল ফেরত দিল। এভাবে, 6 বার মার্বেল দেওয়া নেওয়ার পর বিদুষীর কাছে আর কোন মার্বেল থাকল না। শুরুতে বিদুষীর কাছে কয়টি মার্বেল ছিল?