২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · রাঙামাটি

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কামরুল একদিন বাসায় একটি ফুলের গাছ নিয়ে আসল এবং তার ভাইদের না দেখে বলতে বলল গাছটি কোন রঙের কোন ফুলের। শিশির বলল সাদা গোলাপ,সকাল বলল লাল জবা,সাকিব বলল সাদা কৃষ্ণচূড়া। সবাই ফুলের ধরন বা রঙের যেকোনো একটি ঠিক বলেছে। কামরুল তাহলে কি ফুলের গাছ এনেছিল?

    যুক্তি
  2. ২

    সুব্রত অভিকের থেকে বেশী খায়।জুয়েল কামরুলের থেকে কম খায়।কামরুল আভিকের থেকে কম খায় কিন্তু তুষারের থেকে বেশী খায়।এদের মধ্যে কে বেশী খাওয়ার দিক থেকে তৃতীয়?

    যুক্তি
  3. ৩

    পাঁচটি সংখ্যার যোগফল XX।পাঁচটি সংখ্যার প্রতিটিকেই 3 করে বাড়ানো হল।এখন এই নতুন পাঁচটি সংখ্যা যোগ করে তাকে তিন গুন করা হলে গুনফল কত হবে?

    বীজগণিত
  4. ৪ CDEBDE+ADE2013\begin{array}{rcccc} & & C & D & E \\ & & B & D & E \\ + & & A & D & E \\ \hline & 2 & 0 & 1 & 3 \end{array}

    পাশের চিত্রে A,B,C,D,EA,B,C,D,E দ্বারা 0 থেকে 9 এর মধ্যে যেকোনো অঙ্ক বুঝায়।A+B+C−D−E=?A+B+C-D-E=?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    পাশের চিত্রের ছয়টি বর্গক্ষেত্র থেকে তিনটি বর্গক্ষেত্র বাছাই করা হল।তিনটি বর্গক্ষেত্রের প্রতিটির যেকোন একটি বাহু অপর দুই বর্গক্ষেত্রের মধ্যে কমপক্ষে একটি বর্গক্ষেত্রের বাহু হতে হবে।কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে এরকম তিনটি বর্গক্ষেত্র বাছাই সম্ভব?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    1 হতে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেকোনো 2 টি করে সংখ্যা নিতে হবে যেন প্রথমটি অপেক্ষা দ্বিতীয়টি বড় হয় এবং এদের যোগফল 2 দ্বারা বিভাজ্য হয়। কতভাবে নেওয়া সম্ভব?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    তিনটি বলের মধ্যে দুইটি করে নিয়ে সম্ভাব্য সকল উপায়ে তাদের ওজন মাপা হল। প্রতি জোড়া বল এর ওজন 20 কেজি, 15 কেজি এবং 25 কেজি। সবচেয়ে ভারী বলটির ওজন কত?

    বীজগণিত · পাটিগণিত
  8. ৮

    একটি ত্রিভুজের বাহুর দের্ঘ্য যথাক্রমে 50, 120 এবং 130। ত্রিভুজটির ক্ষুদ্রতম উচ্চতাকে ab\frac{a}{b} আকারে লিখা যায় (যেখানে aa এবং bb সহমৌলিক) তাহলে a+b=?a+b=?

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    ABCDABCD সামান্তরিক এর ক্ষেত্রফল 72। যদি PP এবং RR যথাক্রমে ADAD এবং CDCD এর মধ্যবিন্দু হয় তবে ACRPACRP এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  10. ১০

    13টি বৃত্তের প্রতিটি সমান আকৃতির। যে কোন দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করে কিন্তু কোন বৃত্তই অপর একটি বৃত্তের উপর পুরোপুরি থাকেনা। 13টি বৃত্তের সর্বাধিক কতগুলো ছেদ বিন্দু থাকতে পারে?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো