২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · খুলনা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি তিন অংক বিশিষ্ট সংখ্যার অংকগুলোর যোগফল 27। সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    জুয়েল 1 অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 অংকের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করল। এরপর যোগফলের সাথে 3 অংকের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করল। এভাবে 4, 5 থেকে 10 অংক পর্যন্ত সবগুলো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করল। সর্বশেষ যোগফল কত?

    পাটিগণিত
  3. ৩

    একটি বুকশেলফে যতগুলো পাল্লা আছে, প্রতিটি পাল্লায় সেই সংখ্যক বই রাখা যায়। মুনির হাসান শেলফের কিছু বই সোহাগকে দিয়েছেন। এখন মুনির হাসানের বুকশেলফে 78 টি বই আছে। মুনির হাসান সোহাগকে কমপক্ষে কতগুলো বই দিয়েছেন?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  4. ৪

    চিত্রে AOCAOC এবং DOBDOB কোণদ্বয় সমান। AOBAOB কোণের মান 40040^\text{0} হলে AODAOD কোণটি কত?

    জ্যামিতি
  5. ৫

    একটি ভগ্নাংশের লব এবং হরের গসাগু 20। ভগ্নাংশটির লব এবং হরের যোগফল সর্বনিম্ন কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    ABCDABCD একটি আয়তাকার কাগজের টুকরো। AB=6AB = 6, AC=10AC = 10। একে EFEF বরাবর ভাজ করা হলে সেটি ডানদিকের ছবিটির মত দেখায়। EE, FF যথাক্রমে ABAB, BDBD এর মধ্যবিন্দু। ডানদিকের চিত্রে কালো অংশটির ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  7. ৭

    একটি রেস্টুরেন্টে সকালে 5 ধরনের খাবার পাওয়া যায়। সকালে যা যা পাওয়া যায় তার কয়েকটি দুপুরে পাওয়া যায়, অন্যগুলো রাতে পাওয়া যায়। দুপুরে পাওয়া যায় এমন খাবারগুলোর মধ্যে যেগুলো সকালে পাওয়া যায় না সেগুলো রাতে পাওয়া যায়। রাতে পাওয়া যায় এমন সকল খাবারই সকালে বা দুপুরে পাওয়া যায়। দুপুরে 7 ধরনের এবং রাতে 10 ধরনের খাবার পাওয়া গেলে এমন কত ধরনের খাবার আছে যেটা দুপুরে এবং রাতে পাওয়া যায়?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  8. ৮

    পাশের চিত্রে ABCDABCD একটি আয়তক্ষেত্র। AD=8,AB=6AD = 8, AB = 6। EE এবং GG যথাক্রমে ADAD এবং EDED এর মধ্যবিন্দু। BH=EGBH = EG। ছবির কালো অংশটির ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  9. ৯

    তুষারের কাছে 6 লিটারের এবং শিশিরের কাছে 4 লিটারের একটি বালতি আছে। একটি বড় ড্রামে তুষার নিজের বালতির 3 বালতি পানি ঢালল। শিশির নিজের বালতি দিয়ে 4 বার সেখান থেকে পানি ফেলে দিল। এতে ড্রামে 2 লিটার পানি পড়ে রইল। এরপর তুষার আরো কয়েক বালতি পানি ড্রামে ঢালল এবং শিশির আবারো কয়েক বালতি পানি ড্রাম থেকে ফেলে দিল। এখনো যদি ড্রামে 2 লিটার পানি থেকে থাকে তাহলে শিশিরকে নতুন করে কমপক্ষে কত বালতি পানি ফেলতে হয়েছিল?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  10. ১০

    সুবিনপুর গ্রামের মানুষগুলো 100টি এলাকায় ভাগ হয়ে থাকে। প্রতিটি এলাকায় 5টি করে বাড়ি। প্রতি এলাকার পঞ্চম বাড়ির লোকসংখ্যা বাকি চারটি বাড়ির লোকসংখ্যার গড়ের সমান। আবার প্রতি এলাকার বাড়িতে গড় লোকসংখ্যা তার আগের এলাকার বাড়িগুলোর গড় লোকসংখ্যার চেয়ে 1 বেশি। সুবিনপুর গ্রামের লোকসংখ্যা 26750 হলে এর 100 তম এলাকার প্রথম চারটি বাড়িতে মোট কতজন লোক থাকে?

    বীজগণিত · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো