প্রশ্ন ৯
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত BDMO ২০১৩ আঞ্চলিক · খুলনা
তুষারের কাছে 6 লিটারের এবং শিশিরের কাছে 4 লিটারের একটি বালতি আছে। একটি বড় ড্রামে তুষার নিজের বালতির 3 বালতি পানি ঢালল। শিশির নিজের বালতি দিয়ে 4 বার সেখান থেকে পানি ফেলে দিল। এতে ড্রামে 2 লিটার পানি পড়ে রইল। এরপর তুষার আরো কয়েক বালতি পানি ড্রামে ঢালল এবং শিশির আবারো কয়েক বালতি পানি ড্রাম থেকে ফেলে দিল। এখনো যদি ড্রামে 2 লিটার পানি থেকে থাকে তাহলে শিশিরকে নতুন করে কমপক্ষে কত বালতি পানি ফেলতে হয়েছিল?