২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ফরিদপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি সংখ্যার বর্গমূলের এক তৃতীয়াংশ হল 1। সংখ্যাটি বের কর।

    বীজগণিত
  2. ২

    পাঁচটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 50। এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

    বীজগণিত
  3. ৩

    4/4/16 হল বর্গমূল দিন কারণ দিন এবং মাস উভয়েরই বর্ষ সংখ্যার শেষ দুই অংকের বর্গমূল। জানুয়ারী 12, 2013 থেকে ডিসেম্বর 31, 2099 কতগুলো বর্গমূল দিন আছে?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  4. ৪

    দুইটি পূর্ণসংখ্যার গুণফল 1000। যদি এদের মধ্যে কোনটিরই কোন অঙ্কে শূন্য না থাকে তবে তাদের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ত্রিভুজ △ABC\triangle ABC এ AB=ACAB = AC, DD বিন্দুটি ABAB এর উপর অবস্থিত যেখানে AD=DCAD = DC এবং DC=CBDC = CB। ∠A\angle A এর মান কর।

    জ্যামিতি
  6. ৬

    ABCDABCD ট্রাপিজিয়ামে AD∥BC(BC>AD)AD \parallel BC(BC>AD) এবং AB,BCAB, BC এর ওপর লম্ব। BC=16,AB=12BC=16, AB=12 এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 42 ট্রাপিজিয়ামের পরিসীমা কত হবে?

    জ্যামিতি
  7. ৭

    চিত্রে বৃত্তগুলোর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমন ভাবে বসানো হল যেন একই সরলরেখায় থাকা সংখ্যাগুলোর যোগফল 18 হয়। চিত্রে 6 এবং 1 বসানো আছে। xx দ্বারা নির্দেশিত সংখ্যাটি কত?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  8. ৮

    Sohag(S), Chamok(C) এবং Kamrul(K) তিন ভাই যাদের বয়স ভিন্ন।

    নিচের যে কোন একটি বিবৃতি সত্য হলে, (a) Chamok(C) সব থেকে ছোট নয় , (b) Kamrul(K) সব থেকে বড়, (c) Sohag(S) সব থেকে বড় নয় তাদেরকে ছোট থেকে বড় অনুসারে সাজাও।

    যুক্তি
  9. ৯

    1,2,3,4 অথবা 5 এই অংকগুলো পুনরাবৃত্তি সহ ব্যাবহার করে 400 অপেক্ষা ছোট কতগুলো সংখ্যা তৈরি করা যাবে?

    কম্বিনেটরিক্স
  10. ১০

    ABCDABCD আয়তক্ষেত্রে AB,BC,CDAB, BC, CD ও DADA বাহুর ওপর যথাক্রমে P,Q,RP, Q, R ও SS বিন্দু চারটি এমন ভাবে নেওয়া হল যেন AP=CR=3AP=CR=3, AS=CQ=4AS=CQ=4, BQ=DS=5BQ=DS=5 এবং BP=DR=12BP=DR=12 হয়। PQPQ ও RSRS রেখাংশের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায়(a,ba, b সহমৌলিক সংখ্যা) তবে abab এর মান কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো