২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ঢাকা ২

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোন ধনাত্মক পূর্ণসংখ্যাকে 13 দিয়ে গুণ করে 12 যোগ করলেও যা হয়, আবার 12 দিয়ে গুণ করে 13 যোগ করলেও তাই হয়। সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে?

    বীজগণিত
  2. ২

    সুবিনের বাসার বুকশেলফে 5টি তাক আছে। প্রতি তাকে আগের তাকের দ্বিগুন সংখ্যক বই। মাঝের তাকে 8 টি বই থাকলে প্রথম তিনটি তাক মিলিয়ে মোট বই আছে কয়টি?

    পাটিগণিত
  3. ৩

    xx+yutu\begin{array}{cccc} & & x & x \\ + & & & y \\ \hline & u & t & u \end{array}

    এ যোগটিতে প্রতিটি অঙ্ক একটি করে ইংরেজি বর্ণ দিয়ে বদলে দেওয়া হয়েছে। xy+u−txy+u-t নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  4. ৪

    চিত্রে ABCABC ত্রিভুজে DD, ABAB এর মধ্যবিন্দু। DE∥BCDE \parallel BC. এখন DECDEC ত্রিভুজের ক্ষেত্রফল 7 হলে DBCDBC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

    জ্যামিতি
  5. ৫

    দুইটি সুষম ঘনকের দৈর্ঘ্য হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। এদের আয়তনের পার্থক্য {8,7,11,21,23,15,29,33,37,39}\{8,7,11,21,23,15,29,33,37,39\} সেটের সংখ্যাগুলোর মধ্যে থেকে পাওয়া যাবে। ছোট ঘনকটির সকল সম্ভাব্য দৈর্ঘ্য নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  6. ৬

    10 এর চেয়ে বড় ক্ষুদ্রতম দশটি ক্রমিক সংখ্যা বের করা হল যারা যথাক্রমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য। এ দশটির মধ্যে প্রথম সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    1,2,3,4,11,12,13,14,21,22,23,24…1, 2, 3, 4, 11, 12, 13, 14, 21, 22, 23, 24\dots এই ধারার প্রথম 60 পদের যোগফল SS বের করা হল। SS এর শেষ দুইটি অঙ্ক কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    (a)(3b)(2a)(a)(3b)(2a) তিন অংকের সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। এমন যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল লিখ।

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    S={a1,a2,a3…,a2013}S=\{a_1, a_2, a_3 \dots, a_{2013}\}, 2013 টি বাস্তব সংখ্যা বিশিষ্ট একটি সেট। বৃষ্টি একটি কাগজে এই সেট এর প্রতিটি উপসেট পাশাপাশি লিখল। এবং ইরা সবগুলো { }\{\ \} বা দ্বিতীয় বন্ধনী মুছে দিল। পুনরাবৃত্তি সহ এখন বৃষ্টির খাতায় কতগুলো বাস্তব সংখ্যা আছে?

    কম্বিনেটরিক্স
  10. ১০

    8 ভূমি ও 12 ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ সর্বোচ্চ কত হতে পারে?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো