২০১৩
১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে
- আঞ্চলিক ১০টি কেন্দ্র
- জাতীয় পাওয়া যায়নি
জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।
আঞ্চলিক · চট্টগ্রাম
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
একটি দুই অংক বিশিষ্ট মৌলিক সংখ্যার প্রতিটি অংক মৌলিক সংখ্যা, অংকগুলোর যোগফলও মৌলিক সংখ্যা। সংখ্যাটি কত?
সংখ্যাতত্ত্ব - ২
একটি দুই অংক বিশিষ্ট সংখ্যার অংকগুলোর অবস্থান বদলে দেয়া হলো। নতুন সংখ্যাটি একটি এক অংক বিশিষ্ট সংখ্যা হলো। নতুন এবং পুরোনো সংখ্যার মাঝে পার্থক্য সর্বোচ্চ কত হতে পারে?
সংখ্যাতত্ত্ব - ৩
মাহাদির কাছে জোড়সংখ্যক মার্বেল আছে, এগুলো সে ফরহাদ এবং সাদিয়ার মাঝে ভাগ করে দিতে চায়। ফরহাদ আর সাদিয়ার পাওয়া মার্বেলের সংখ্যার গসাগু 1। ওদের পাওয়া মার্বেলের সংখ্যার গুণফল 33। মাহাদির কাছে কমপক্ষে কতগুলো মার্বেল ছিল?
সংখ্যাতত্ত্ব - ৪
তুষার একসাথে বেশি খাবার দেখলেই ভয় পেয়ে যায় বলে ওকে প্রতিদিন অল্প অল্প করে খাবার খাওয়ানো হয়। তবে প্রতিদিন আগের দিনের চেয়ে একটি নির্দিষ্ট পরিমাণ বেশি খাবার দেয়া হয় ওকে। প্রথম দুই দিন ওকে যথাক্রমে 25 গ্রাম এবং 26.7 গ্রাম খাবার দেয়া হল। কমপক্ষে কত তম দিনে ওকে দেয়া খাবারের পরিমাণটি কোন দশমিক/ভগ্নাংশ হবে না?
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব - ৫
রাক্ষস রাজপুত্রের একটি অদ্ভুত শখ রয়েছে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটি করে কাঁঠাল খায়। রাক্ষসপুরীর সবগুলো কাঁঠালই অনেক বড় বড়, কোনটিতেই 100টির কম কোষ থাকে না, তবে প্রতিটি কাঁঠালেই ভিন্ন ভিন্ন সংখ্যক কোষ থাকে। একদিন রাক্ষস রাজপুত্র হিসাব করে দেখল যে সে গত তিন দিনের প্রতিদিন গড়ে 135 টা করে কাঁঠালের কোষ খেয়েছে। কিন্তু পরে জানা গেল যে সে আসলে গুনতে ভুল করে একটি কাঁঠালের কোষসংখ্যাকে দুইবার হিসাব করে ফেলেছে। অন্য কাঁঠাল দুটোয় থাকা কোষের সংখ্যার যোগফল সর্বনিম্ন কত হতে পারে?
পাটিগণিত · যুক্তি - ৬
এবং দুটি অসমান ধনাত্মক পূর্ণসংখ্যা। যদি হয় তাহলে এর মান কত?
সংখ্যাতত্ত্ব · বীজগণিত - ৭
শিশিরের কাছে 14 টি চকলেট আছে। সকাল শিশিরকে নিজের চকলেটগুলোর অর্ধেক দিয়ে দিলে শিশিরের চকলেট সংখ্যা একটি বেজোড় সংখ্যার বর্গের সমান হয়। আবার শিশির 11টি চকলেট সকালকে দিয়ে দিলে সকালের চকলেট সংখ্যা আরেকটি বর্গসংখ্যা হয়। সকালের কাছে কমপক্ষে কতগুলো চকলেট ছিল?
সংখ্যাতত্ত্ব · বীজগণিত - ৮
পাশের চিত্রে বামদিকের কালো ত্রিভুজদুটির ক্ষেত্রফলের যোগফল ডানদিকের কালো ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবগুলো কালো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের চারগুণ। সাদা ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের যোগফল 240 বর্গএকক হলে এর ক্ষেত্রফল কত?
জ্যামিতি - ৯
ব্যাটম্যানকে বলা হলো 1, 2, 3 এই তিনটি অংক ব্যবহার করে তিন অংকের একটি সংখ্যা বানাতে হবে। এর মাঝে কোন সংখ্যাকে চাইলে সে একাধিকবার ব্যবহার করতে পারে, আবার কোন একটি সংখ্যাকে ব্যবহার নাও করতে পারে। তবে কোন অংকের ডানে তার চেয়ে ছোট অংক ব্যবহার করা যাবে না। অর্থাৎ ব্যাটম্যান চাইলে 112 লিখতে পারে, কিন্তু 312 লিখতে পারে না। ব্যাটম্যানের পক্ষে এমন কতগুলো সংখ্যা লেখা সম্ভব?
কম্বিনেটরিক্স - ১০
মুনির হাসানের একটা জাদুর খাতা আছে। জাদুর খাতায় দুটি অশূন্য সংখ্যা লিখে একবার হাততালি দিলে সংখ্যা দুটি নিজেদের যোগফল আর গুনফলে পাল্টে যায়। ধর, 2 আর 3 লিখে একবার হাততালি দিলে 2 আর 3 এর জায়গায় 5 আর 6 হয়ে যায়। যদি আবার হাততালি দেওয়া হয় তাহলে 5 আর 6 হয়ে যাবে 11 আর 30। তুমি নিজে ওই খাতায় সরাসরি 12 না লিখেও যতবার ইচ্ছা ততবার হাততালি দিয়ে কতভাবে 18 সংখ্যাটি সেখানে আনা সম্ভব? খাতায় 2 আর 3 কিংবা 3 আর 2 লিখা একই ব্যাপার।
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব