প্রশ্ন ৫
পাটিগণিত · যুক্তি BDMO ২০১৩ আঞ্চলিক · চট্টগ্রাম
রাক্ষস রাজপুত্রের একটি অদ্ভুত শখ রয়েছে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটি করে কাঁঠাল খায়। রাক্ষসপুরীর সবগুলো কাঁঠালই অনেক বড় বড়, কোনটিতেই 100টির কম কোষ থাকে না, তবে প্রতিটি কাঁঠালেই ভিন্ন ভিন্ন সংখ্যক কোষ থাকে। একদিন রাক্ষস রাজপুত্র হিসাব করে দেখল যে সে গত তিন দিনের প্রতিদিন গড়ে 135 টা করে কাঁঠালের কোষ খেয়েছে। কিন্তু পরে জানা গেল যে সে আসলে গুনতে ভুল করে একটি কাঁঠালের কোষসংখ্যাকে দুইবার হিসাব করে ফেলেছে। অন্য কাঁঠাল দুটোয় থাকা কোষের সংখ্যার যোগফল সর্বনিম্ন কত হতে পারে?