২০১২
১৪৯টি প্রশ্ন
আঞ্চলিক · সিলেট
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
একটি মোবাইল অপারেটর ঘোষণা দিল যে প্রতি দুই মিনিট কথা বলার জন্য তারা এক মিনিট ফ্রি টক টাইম দেবে। মোট সাত মিনিট কথা বলতে চাইলে তাকে কতক্ষণ কথা বলার সমান টাকা খরচ করতে হবে?
পাটিগণিত - ২
7 এবং 15 উভয়ের দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?
সংখ্যাতত্ত্ব - ৩
5টি ক্রমিক মৌলিক সংখ্যার যোগফল জোড়। সংখ্যাগুলো সর্বোচ্চ কি কি হতে পারে?
সংখ্যাতত্ত্ব - ৪
দুইটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 7 গুণ। তাদের যোগফল 56 হলে তাদের গসাগু কত?
সংখ্যাতত্ত্ব - ৫
একটি দোকানে মিষ্টি বিক্রি করে এভাবে যে, 5টি করে নিলে এই 5 টির দাম 10 টাকা, আর 5 এর চেয়ে কম করে কিনলে প্রতিটার দাম 3 টাকা। তোমার 39টি মিষ্টি কিনতে তাহলে কত খরচ হবে?
পাটিগণিত - ৬
পাশের চিত্রে বড় বর্গটির ক্ষেত্রফল ছোট বর্গটির ক্ষেত্রফলের তিনগুণ। ছবির কালো অংশটুকুর ক্ষেত্রফল 12 বর্গএকক হলে বড় বর্গটির ক্ষেত্রফল কত?
জ্যামিতি - ৭
বাঁটুল নিজের পরীক্ষার নম্বর তার ছোট ভাই নন্টেকে বলেছে। যেকোন সংখ্যা পেলেই নন্টে সেটাকে 4 গুণ করে বলে ফন্টেকে। ফন্টে 6 সংখ্যাটাকে পছন্দ করে না বলে সে কোন নম্বরে 6 দেখলেই সেটিকে 5 দিয়ে বদলে দেয়। বদলে দিয়ে সে সেই নম্বরটি বলে তার বাবা-মা কে। তার বাবা-মা ফন্টের কাছে শোনে নম্বর 58। তাহলে বাঁটুল আসলে পেয়েছে কত?
সংখ্যাতত্ত্ব · যুক্তি - ৮
8 এর শেষে দুটি অংক এমনভাবে যুক্ত কর যেন নতুন তিন অঙ্কের সংখ্যাটি 3,4 দ্বারা বিভাজ্য হয় এবং ক্ষুদ্রতম হয়। নতুন তিন অঙ্কের সংখ্যাটি কত?
সংখ্যাতত্ত্ব - ৯
ঢাকা থেকে খুলনায় 6টি ভিন্ন ভিন্ন পথে যাওয়া যায়। আবার ঢাকা থেকে রাজশাহী 4 পথে আর রাজশাহী থেকে খুলনা 5 পথে যাওয়া যায়। তাহলে আমি ঢাকা থেকে সরাসরি কিংবা রাজশাহী হয়ে কয়ভাবে খুলনা যেতে পারি?
কম্বিনেটরিক্স - ১০
কোন একটি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাংলাদেশ 358 রান করে। তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানকারীর স্কোর অন্তত কত হবে?
কম্বিনেটরিক্স · পাটিগণিত
১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।