প্রশ্ন ৭
সংখ্যাতত্ত্ব · যুক্তি BDMO ২০১২ আঞ্চলিক · সিলেট
বাঁটুল নিজের পরীক্ষার নম্বর তার ছোট ভাই নন্টেকে বলেছে। যেকোন সংখ্যা পেলেই নন্টে সেটাকে 4 গুণ করে বলে ফন্টেকে। ফন্টে 6 সংখ্যাটাকে পছন্দ করে না বলে সে কোন নম্বরে 6 দেখলেই সেটিকে 5 দিয়ে বদলে দেয়। বদলে দিয়ে সে সেই নম্বরটি বলে তার বাবা-মা কে। তার বাবা-মা ফন্টের কাছে শোনে নম্বর 58। তাহলে বাঁটুল আসলে পেয়েছে কত?