প্রশ্ন ১০
কম্বিনেটরিক্স BDMO ২০১২ আঞ্চলিক · দিনাজপুর
1 থেকে 9 পর্যন্ত অংকগুলোকে ঠিক একবার ব্যবহার করে আমরা এমন সংখ্যা তৈরি করতে চাই যেন সংখ্যাটিতে কোন অংকের দুই পাশেই তার চেয়ে বড় অংক না থাকে। যেমন 123456789 সংখ্যাটি এই নিয়ম মেনে চলে, তবে 192837465 সংখ্যাটি সে নিয়ম মানে না। এরকম কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব?