২০১২

১৪৯টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ঢাকা ১

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    চিগুম্বুরা পরপর দুই বলে ছয় মেরে তৃতীয় বলে আউট হয়র গেলো। প্রতি বলে তার গড় রান কত?

    পাটিগণিত
  2. ২

    দুটি মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায় এমন সবচেয়ে ছোট সংখ্যাটি কত? (মৌলিক সংখ্যা দুটি একই হতে পারে)

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    দুটি সংখ্যার যোগফল তাদের লসাগুর সমান। এদের গসাগু 15। এদের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    পাশের ছবিতে বড় ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। প্রতিটা বাহুর মধ্যবিন্দু যোগ করে একটি ছোট ত্রিভুজ আঁকা হলো (কালো রঙের)। বড় ত্রিভুজটার ক্ষেত্রফল 40 বর্গএকক হলে কালো ত্রিভুজের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  5. ৫

    কামরুল একটি টিফিন বক্স 10% ক্ষতিতে সুদীপ্তর বিক্রি করেছে। সুদীপ্ত সেটি 10% ক্ষতিতে রুশোর কাছে বিক্রি করেছে। রুশো টিফিন বক্সটি 81 টাকায় কিনেছে। বক্সটির আসল দাম কত ছিল?

    পাটিগণিত
  6. ৬

    ঊর্মি তোমার খাতায় তিনটি ছবি এঁকে দিলো। একটি হলো xx দৈর্ঘ্যের ব্যাসের একটি বৃত্ত, আরেকটি হলো xx দৈর্ঘ্যের বাহুর একটি বর্গ এবং তৃতীয়টি হলো xx দৈর্ঘ্যের কর্ণ বিশিষ্ট একটি বর্গ। এদের মধ্যে কোন চিত্রটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে?

    জ্যামিতি
  7. ৭

    একটি ত্রিভুজের সবগুলো কোণ যোগ করলে যোগফল 180 ডিগ্রি হয়। অন্তু এমন একটি ছবি আঁকলো যেটাতে সাতটা বাহু আছে (পাশের ছবিটির মতো)। এটাকে সপ্তভুজ বলে। এটার সবগুলো কোণ যোগ করলে যোগফল কত হবে?

    জ্যামিতি
  8. ৮

    একটি বাক্স থেকে দুটি কয়েন তুলে নিলে সেই কয়েন দুটো মিলে কমপক্ষে 6 টাকা হবে। ঐ বাক্সে 1 টাকা, 2 টাকা কিংবা 5 টাকার কয়েন থাকতে পারে। ঐ বাক্সে 1 টাকা এবং 2 টাকার কয়েন মিলিয়ে মোট কতগুলো কয়েন আছে?

    যুক্তি · কম্বিনেটরিক্স
  9. ৯

    পাশের ছবিতে একটি বৃত্তকে আটভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলোতে এমনভাবে ভিন্ন ভিন্ন ধনাত্মক সংখ্যা বসাতে হবে যেন পাশাপাশি থাকা দুটি ভাগের সংখ্যার যোগফল 4 দ্বারা বিভাজ্য হয়। একটি ভাগে একটি সংখ্যা বসানো আছে। এই বৃত্তে বসানো সংখ্যাগুলোর যোগফল কমপক্ষে কত হতে হবে?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  10. ১০

    কোন সংখ্যাকে নিজের সাথে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ঐ সংখ্যাটির বর্গ বলে। যেমন 2 এর সাথে 2 গুণ করলে গুণফল হয় 4, সুতরাং 4 হলো 2 এর বর্গ। তুমি একটি বর্গ সংখ্যা নিলে এবং সেটিকে আবার নিজের সাথে গুণ করলে। যে সংখ্যাটি পেলে তাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বোচ্চ কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।