২০১২

১৪৯টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ঢাকা

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সাদিয়া’র কাছে সমাধান করার মত 63 টি সমস্যা আছে। সে যখন সমস্যা সমাধান করতে বসে সে হয় 4 টি সমস্যা একত্রে সমাধান করে অথবা একটাও করে না। তাহলে তার সবগুলো সমস্যা কতদিন পরে সমাধান করা হবে?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  2. ২

    তিনটি সংখ্যার গুণফল তাদের বৃহত্তম সংখ্যাটির 2 গুন ও ক্ষুদ্রতমটির 6 গুণ। সংখ্যাগুলো কি কি?

    বীজগণিত · পাটিগণিত
  3. ৩

    দুইটি পূর্ণসংখ্যার গুণফল একটি মৌলিক সংখ্যা হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    অভীক তোমাকে তিনটি খাতা দিয়েছে। এদের পৃষ্ঠাসংখ্যা যথাক্রমে 100, 120 ও 150. প্রথমটির চেয়ে দ্বিতীয়টির পৃষ্ঠার আকার পাঁচ ভাগের চার ভাগ আর তৃতীয়টির পৃষ্ঠার আকার নয় ভাগের সাত ভাগ। কোন খাতাটি নিলে তুমি সবচেয়ে বেশি লিখতে পারবে?

    পাটিগণিত
  5. ৫

    OCDOCD আর OEFOEF ত্রিভুজের ক্ষেত্রফল সমান। OEFOEF’র ক্ষেত্রফল OABOAB’র এক-চতুর্থাংশ। আবার OABOAB’র ক্ষেত্রফল OGHOGH’র 16 গুণ। তাহলে ABODCABODC মোট ক্ষেত্রের ক্ষেত্রফল 20 হলে ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত হয়?

    জ্যামিতি
  6. ৬

    তোমার বড় ভাইয়ের ওজন 70 কেজি। সে চায় প্রতিদিন 3 কেজি করে কমিয়ে ওজন 50 কেজির নিচে নামাবে। তো চার দিন এভাবে চলার পর সে ৫ম দিনে ওজন উল্টো 4 কেজি বাড়িয়ে ফেলে। আগে যতদিন লাগতো ততদিনেই যদি সে ওজন 50 কেজিতে আনতে চায় তবে তাকে পরের দিন গুলোতে তাকে কত কেজি করে কমাতে হবে?

    পাটিগণিত
  7. ৭

    pp ও p×p+3p \times p + 3 উভয়েই মৌলিক সংখ্যা হলে সকল সম্ভাব্য pp এর যোগফল কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    কোন বোর্ডে 1 থেকে শুরু করে 59 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা লিখা আছে। নায়েল এসে যেকোন দুইটিকে মুছে একটি তার যোগফল লিখে দিয়ে যায়। এই কাজটি সে ততক্ষন করে যতক্ষন না বোর্ডে একটি মাত্র সঙ্খ্যাই বাকি থাকে। সংখ্যাটি কত?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  9. ৯

    100 ও অন্য যেসব সংখ্যার লসাগু (লগিষ্ঠ সাধারণ গুণিতক) 200 এরকম সম্ভাব্য সকল সংখ্যার যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    20 টি কমলাকে এমনভাবে তিন বালিকার মধ্যে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেকের হাতে যতগুলো কমলা আছে তাদের গুণফল বৃহত্তম হয়। সেই গুণফলটি কত হবে?

    বীজগণিত · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।