প্রশ্ন ৬
পাটিগণিত BDMO ২০১২ আঞ্চলিক · ঢাকা
তোমার বড় ভাইয়ের ওজন 70 কেজি। সে চায় প্রতিদিন 3 কেজি করে কমিয়ে ওজন 50 কেজির নিচে নামাবে। তো চার দিন এভাবে চলার পর সে ৫ম দিনে ওজন উল্টো 4 কেজি বাড়িয়ে ফেলে। আগে যতদিন লাগতো ততদিনেই যদি সে ওজন 50 কেজিতে আনতে চায় তবে তাকে পরের দিন গুলোতে তাকে কত কেজি করে কমাতে হবে?