২০১২

১৪৯টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · চট্টগ্রাম

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    শচীন টেন্ডুলকার 49 বলে 100 রান করেছেন। এরপরের বলেই তিনি আউট হয়ে গেলেন। তাঁর খেলা প্রতিটি বলে তিনি গড়ে কত রান করেছেন?

    পাটিগণিত
  2. ২

    বল্টুর বাবার বয়স বল্টুর বয়সের 18 গুণ। আবার বল্টু তার বাবার চেয়ে 34 বছরের ছোট। বল্টুর বাবার বয়স কত?

    পাটিগণিত · বীজগণিত
  3. ৩

    1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর লসাগু দুটি ক্রমিক সংখ্যার গুণফল। ঐ সংখ্যাদুটির যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    পাশের চিত্রে CC হলো বড় বৃত্তটির কেন্দ্র, PP মাঝারি বৃত্তটির কেন্দ্র আর KK ছোট বৃত্তটির কেন্দ্র। CK=2CK = 2 হলে বড় বৃত্তটির ব্যাসার্ধ কত?

    জ্যামিতি
  5. ৫

    অর্থী নিজের ঘড়ির সময় অনুসারে সকাল 9 টায় ক্লাসের জন্য বের হয়। যাওয়ার পথে 15 মিনিট পরে তার ঘড়ি বন্ধ হয়ে যায়। ক্লাসে পৌঁছে সে শৈলীর ঘড়িতে সময় দেখে 09:30 । সঠিক সময় অনুসারে ওদের ক্লাস 10:45 মিনিটে শেষ হওয়ার কথা, কিন্তু ক্লাস শেষ হবার সময় শৈলীর ঘড়িতে সময় ছিল 10:48 মিনিট। বাসা থেকে ক্লাসে যেতে অর্থীর কত মিনিট সময় লেগেছিল?

    পাটিগণিত · যুক্তি
  6. ৬

    xx এবং yy দুটি সংখ্যা, এদের মধ্যে কারো মানই শূন্য নয়। xy=2xy+2\frac{x}{y} = \frac{2x}{y+2} হলে yy এর মান কত?

    বীজগণিত
  7. ৭

    পাশের চিত্রে দুটি বৃত্তের কেন্দ্র একই। বড় বৃত্তটির ক্ষেত্রফল ছোট বৃত্তটির ক্ষেত্রফলের চারগুণ। ছবির কালো অংশটুকুর ক্ষেত্রফল 12 বর্গএকক হলে বড় বৃত্তটির ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  8. ৮

    একটি তিন অংকের জোড় সংখ্যার সবার বামদিকের অংকটি বাদ দিয়ে দিলে সেটি একটি মৌলিক সংখ্যা হয়। এরকম কতগুলো সংখ্যা থাকতে পারে?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  9. ৯

    একটি ক্লাসের ছাত্রদেরকে টোকেন দেওয়া হচ্ছে। ক্লাসের প্রথম ছাত্রটিকে 1 লেখা একটি টোকেন দেওয়া হয়েছে। পরের দুজনকে দেওয়া হয়েছে 2 লেখা টোকেন, তার পরের তিনজনকে দেওয়া হয়েছে 3 লেখা টোকেন, এভাবে বকিদেরকেও টোকেন দেওয়া হলো। একটি অংক বিশিষ্ট সংখ্যা লেখা টোকেন পেয়েছে এমন শেষ ছাত্রটির রোল নম্বর কত?

    পাটিগণিত · বীজগণিত
  10. ১০

    নন্টের কাছে দুটি জাদুর বাক্স আছে। প্রথম বাক্সে একটি সংখ্যা ঢুকিয়ে দিলে বাক্স থেকে সংখ্যাটির দ্বিগুণ বের হয়ে আসে। দ্বিতীয় বাক্সে একটি সংখ্যা ঢুকিয়ে দিলে ঐ সংখ্যার সাথে 2 যোগ হয়ে যায়। রাতুল নিজের ইচ্ছেমতো প্রথম বাক্সে একটি সংখ্যা ঢুকিয়ে দিলো, যে সংখ্যাটা বের হলো সেটিকে নিয়ে সে দ্বিতীয় বাক্সে ঢুকিয়ে দিলো। এবার সে যে সংখ্যাটি পেলো সেটিকে অর্ধেক করে আরেকটি বাক্সে ঢুকিয়ে দিলো। সেখান থেকে বের হওয়া সংখ্যাটি প্রথম বাক্সে ঢুকানো সংখ্যার সমান। রাতুলের কাছে থাকা তৃতীয় বাক্সটিতে যদি 34 সংখ্যাটি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কত বেরিয়ে আসবে?

    বীজগণিত · পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।