প্রশ্ন ১০
সংখ্যাতত্ত্ব BDMO ২০১২ আঞ্চলিক · বরিশাল
সান্তা ক্লজ তোমাকে বারোটি উপহারের বাক্স দিয়েছে। প্রথমে বাক্সে 1টি চকলেট আছে, পরবর্তি প্রতি বাক্সে এই সংখ্যাটি দ্বিগুণ হতে থাকে। সান্তা তোমাকে মোট 2012 টি চকলেট দিবে যদি তুমি পর পর এমন কয়েকটি বাক্স খুলতে পারো যাদের ভিতরের মোট চকলেট সংখ্যা 2012। যদি তা করতে না পারো, একটি চকলেটও তোমাকে দেয়া হবে না। তোমাকে কয়টি বাক্স খুলতে হবে?