২০১২
১৪৯টি প্রশ্ন
প্রশ্নগুলো
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
তিন অংকের এমন একটি সংখ্যা বের করো যেটিকে উল্টে লিখে মূল সংখ্যার সাথে যোগ করলে যোগফলের অংক তিনটি একই থাকে। যেমনঃ দুই অংকের সংখ্যার ক্ষেত্রে ।
সংখ্যাতত্ত্ব - ২
সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পরপর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পরপর পায়। রুপন্তি 25 তম দিনে যে চিঠিটি পায় সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি?
পাটিগণিত - ৩
প্রমাণ কর যে, 2 এর চেয়ে বড় দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 ভিন্ন অন্য কোন মৌলিক সংখ্যা হওয়া সম্ভব নয়।
সংখ্যাতত্ত্ব - ৪
কাগজে একটি সংখ্যাকে ইংরেজিতে লিখ। এবার কাগজটিকে উলটো করে ধর (উপরের দিকটা নিচে নিয়ে আসো)। এরপর যেটা পাওয়া গেল সেটা যদি মূল সংখ্যার সমান হয় তাহলে আমরা এটাকে একটা 'সুন্দর সংখ্যা' বলবো। যেমন 986 একটি সুন্দর সংখ্যা। পাঁচ অংকের সবচেয়ে বড় সুন্দর সংখ্যাটা কত?
কম্বিনেটরিক্স · যুক্তি - ৫
কোন সংখ্যাকে তার নিজের সাথে তিনবার গুণ করলে গুণফলকে ঐ সংখ্যার ঘন বলা হয়। যেমন: , সুতরাং 3 এর ঘন হলো 27। একটি পূর্ণসংখ্যার সাথে যথাক্রমে 1, 170 ও 387 যোগ করলে তিনটি ক্রমিক সংখ্যার ঘন পাওয়া যায়। সেই ক্রমিক সংখ্যা তিনটি কত কত?
বীজগণিত · সংখ্যাতত্ত্ব - ৬
পাশের ছবিটি লক্ষ্য কর। এখানে তিনটি আয়তক্ষেত্র দেখানো হয়েছে। এদের দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 একক করে। প্রস্থ যথাক্রমে 2, 3, 4 একক। এখানে প্রতিটি ছোট ঘর একেকটি বর্গ। প্রতিটির দৈর্ঘ্য, প্রস্থ 1 একক করে। এই ছবিগুলো ব্যবহার করে 1 থেকে শুরু করে 500 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে সেটা বের করো। (যদি তুমি কোন সূত্র ব্যবহার করে সরাসরি এটা সমাধান কর তাহলে তোমাকে সূত্রটির প্রমাণ উল্লেখ করতে হবে)
বীজগণিত · জ্যামিতি - ৭
তানভীর তাজিংডং পাহাড়ে উঠার সময় মোট 11 দিন বৃষ্টি হতে দেখেছে। বৃষ্টির দিন হয় সকালে না হয় বিকালে বৃষ্টি হয়, তবে একই দিনে সকালে ও বিকালে বৃষ্টি হয় না। তানভীর মোট 16 টি সকাল এবং 13 টি বিকাল বৃষ্টি ছাড়া কাটিয়ে থাকে তাহলে তাজিংডং পাহাড়ে উঠতে তার কতদিন সময় লেগেছে?
যুক্তি · পাটিগণিত - ৮
একটি যাদুর বাক্সে দুটি সংখ্যা ঢুকিয়ে দিতে হয়। দ্বিতীয় সংখ্যাটিকে যদি তার নিজের সাথে কয়েকবার গুণ করে প্রথম সংখ্যাটি পাওয়া যায় তাহলে বাক্সটিতে সবুজ বাতি জ্বলে ওঠে। যদি সেরকম না হয় তাহলে লাল বাতি জ্বলে উঠবে। যেমন ধর, তুমি যদি 16 আর 2 ঢুকিয়ে দাও, তাহলে সবুজ বাতি জ্বলবে, কারণ । কিন্তু যদি 18 আর 9 ঢুকিয়ে দাও তাহলে লালবাতি জ্বলবে। যদি প্রথম আর দ্বিতীয় সংখ্যা একই হয়, তাহলেও সবুজ বাতি জ্বলবে। ধর, তুমি প্রথম সংখ্যা হিসেবে 256 ঢুকিয়ে দিলে। কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে যাদেরকে দ্বিতীয় সংখ্যা হিসেবে ঢুকিয়ে দিলে সবুজ বাতি জ্বলবে?
সংখ্যাতত্ত্ব - ৯
যাদুর মহলের কামরাগুলোর প্রতিটিতে ঢোকার জন্য ঠিক একটি দরজা করে রয়েছে। কামরাগুলো এমনভাবে সাজানো যেন একটি কামরা থেকে পরের যে কামরায় ঢোকা যায় সেটির দৈর্ঘ্য আগের কামরার প্রস্থের সমান হয়, কিন্তু প্রস্থটি আগের কামরার প্রস্থের অর্ধেক হয় (ছবিটির মতো)। কোন একটি দরজা কেবল একবারই ব্যবহার করা যায়। এখন যাদুর রাজপুত্র এই মহলে ঢুকে পড়েছে। তাকে মহল থেকে বের হতে হবে। প্রতিটি কামরা পার হতে তার ঐ কামরার প্রস্থের সমান সময় লাগে। তাকে মহলের ভেতরে থাকা সবগুলো দরজা ব্যবহার করতে হবে। এক দরবেশের দোয়ায় সে চাইলে নিজের দেহের আকৃতি ইচ্ছামত ছোট বড় করতে পারে (যাতে অনেক ছোট ছোট ঘরেও সে যেতে পারে)। ঐ মহলের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই 20 মিটার করে। রাজপুত্রের ঐ মহল থেকে বের হতে কত সময় লাগবে?
জ্যামিতি · বীজগণিত - ১০
তুষার 1 থেকে শুরু করে পরপর কতগুলো সংখ্যা নিলো। সে দেখলো যে তার কাছে থাকা সংখ্যাগুলোর লসাগু 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তুষার সর্বনিম্ন কতগুলো সংখ্যা নিয়েছিল?
সংখ্যাতত্ত্ব