২০১১

৫০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ৫টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · সিলেট

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    9 X Y+ 3 Z 8 T3 9 B C\begin{array}{r} 9\,\text{X}\,\text{Y} \\ +\,3\,\text{Z}\,8\,\text{T} \\ \hline 3\,9\,\text{B}\,\text{C} \end{array}

    উপরের যোগটিতে B,C,X,Y,Z,TB, C, X, Y, Z, T ভিন্ন ভিন্ন অংক। XX এবং ZZ এর মান কত?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  2. ২

    একটি বাক্সে 20 টি ভিন্ন ভিন্ন রঙের 420 টি বল আছে। কমপক্ষে কতগুলো বল তুললে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার কাছে একই রঙের অন্তত দুটি বল আছে?

    কম্বিনেটরিক্স
  3. ৩

    aa এবং bb দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, a<ba < b এবং এদের লসাগু 2a2a এবং 2b2b এর গসাগুর সমান। b−a=2011b - a = 2011 হলে bb এর মান কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ABCABC ত্রিভুজে AB=ACAB = AC এবং ADCADC সমদ্বিবাহু ত্রিভুজে AD=DCAD = DC। DD থেকে ACAC এর উপর অঙ্কিত মধ্যমা AA থেকে BCBC এর উপর অঙ্কিত মধ্যমাকে ত্রিভুজ ABCABC এর ভরকেন্দ্রে ছেদ করে। ABCABC ত্রিভুজের ক্ষেত্রফল 434\sqrt{3} হলে BCBC এর দৈর্ঘ্য কত? ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।

    জ্যামিতি
  5. ৫

    একটি বানর, একটি গাধা এবং একটি শিয়াল- এই তিনজন মিলে একটি খেলনা কিনবে যেটার দাম 3 টাকা। তাদের প্রত্যেকের কাছে 3 টাকা করে আছে। ধূর্ত শিয়াল সর্বোচ্চ 1 টাকা দেবে আর বোকা গাধা কমপক্ষে 1 টাকা দেবে। তারা তিনজন কতভাবে খেলনাটির দাম পরিশোধ করতে পারে?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    এমন কতগুলো ক্রমজোড় (x,y)(x, y) আছে যেন 2x+y=1002x + y = 100 হয়, যেখানে xx ও yy ধনাত্মক পূর্ণসংখ্যা।

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  7. ৭

    ফেলুদার কাছে 10 টি ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের সোনার কাঠি আছে। এগুলোর দৈর্ঘ্য 1 থেকে 19 পর্যন্ত ভিন্ন ভিন্ন বিজোড় সংখ্যা। একদিন রাতে এক চোর ফেলুদার একটি কাঠি চুরি করে নিয়ে গেল। সকাল বেলা ফেলুদা দেখল যে তার সবগুলো কাঠির দৈর্ঘ্যের যোগফল 89 , যে কাঠিটি চুরি হয়েছিল তার দৈর্ঘ কত?

    পাটিগণিত
  8. ৮

    400 থেকে 700 এর মাঝে কতগুলো জোড় সংখ্যা আছে যাদের সবগুলো অংকই ভিন্ন ভিন্ন?

    কম্বিনেটরিক্স
  9. ৯

    পাশের চিত্রে কালো বর্গটির ক্ষেত্রফল 36 বর্গ একক। সাদা অংশটির ক্ষেত্রফল বের কর।

    জ্যামিতি
  10. ১০

    পাশের সুডোকুটিতে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো প্রত্যেক সারি, কলাম এবং ছোট বর্গগুলোতে ঠিক একবার করেই থাকবে। A+BA + B এর মান বের কর।

    যুক্তি
১ নম্বর থেকে শুরু করো